Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jalpaiguri

হাড়হিম ঘটনা! খুন করে বৃদ্ধার মুণ্ড নিয়ে গেল দুষ্কৃতীরা! বাড়ির অদূরেই মিলল ধড়

বাড়ির অদূরেই মিলল বৃদ্ধার মুণ্ডহীন মৃতদেহ! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃতার নাম সমিজা খাতুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধার মাথা কোথায় ফেলা হল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা ওই মাথার খোঁজ করছে।

Advertisement
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৭:৩৯

link
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৭:৩৯

options
link
হাড়হিম ঘটনা! খুন করে বৃদ্ধার মুণ্ড নিয়ে গেল দুষ্কৃতীরা! বাড়ির অদূরেই মিলল ধড় zoom
প্রতীকী ছবি।

বাড়ির অদূরেই মিলল বৃদ্ধার মুণ্ডহীন মৃতদেহ! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃতার নাম সমিজা খাতুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধার মাথা কোথায় ফেলা হল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা ওই মাথার খোঁজ করছে। মৃতার বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবার করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যের হাট এলাকায় বাড়ি ৭৩ বছরের বাসিন্দা সমিজা খাতুনের। একই বাড়িতে তাঁর ছেলে-বউমারাও থাকেন। আজ, শনিবার সকালে ঘরে গিয়ে দেখা যায়, বৃদ্ধা ভিতরে নেই। পরিবারের সদস্যরাই আশপাশে খোঁজখবর করতে শুরু করেন। বাড়ির অদূরে কিছু দূর যেতেই আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা।

Advertisement

একটি ফাঁকা জায়গায় ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে বৃদ্ধার ধড় থেকে মুণ্ড আলাদা! মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কে বা কারা খুন করল ওই বৃদ্ধাকে? ব্যক্তিগত শক্রতা নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠেছে।

দুষ্কৃতীরা ধর থেকে মুণ্ড আলাদা করে সেটি কোথায় নিয়ে গেল? কোথায় ফেলা হল সেটি? বৃদ্ধার মাথা খুঁজছেন তদন্তকারীরা। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি অন্য কোনও বিষয়, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে কারও সঙ্গে কি দেখা করতে গিয়েছিলেন? নাকি তাঁকে সেখানে ডেকে নিয়ে খুন করা হয়? সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.