অরূপ বসাক, মালবাজার: শব্দ শুনে বাড়ির বাইরে বের হওয়াই কাল। শুঁড়ে তুলে বৃদ্ধকে আছড়ে মারল বুনো হাতি। শুক্রবার গভীর রাতে অপ্রীতিকর ঘটনাটি ঘটে মালবাজারের গ্রামে। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১ নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার হৃদয়পুর ঠুকরুলাইনে বুনো হাতি ঢুকে পড়ে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে, ওই বৃদ্ধর নাম সুকরা উরাও। বয়স ৬১ বছর। স্থানীয় ও পুলিস সুত্রেই জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ সুকরা উরাও বাড়ির বাইরে কিছু একটা শব্দ শুনতে পান তিনি। কী ঘটছে দেখার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাতেই ঘটে যায় বিপদ।
[আরও পড়ুন: ‘মুসলিম সহপাঠীকে পেটাও’, যোগীরাজ্যের শিক্ষিকার ‘নির্লজ্জ’কাণ্ডে গ্রেপ্তারের দাবি স্বরা-প্রকাশদের]
বাড়ির বাইরে বেরিয়ে হাতির সামনে পড়ে যান। হাতিটি তাঁকে কাছে পেয়ে ধরে ফেলে। শুঁড় দিয়ে শুন্যে তুলে আছাড় মারে। স্থানীয়রা টের পেয়ে বোমপটকা ফাটিয়ে হাতিটিকে তাড়িয়ে দেয়। এদিকে খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা এসে শুকরা উরাওকে উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: বাবুলের তো খোঁজই পাওয়া যায় না! বিধানসভায় পর্যটন মন্ত্রীকে ভর্ৎসনা স্পিকারের]
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক