Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
US

মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ছাত্রের নাম বরুণ বাচিগাড়ি। তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানেরই পড়ুয়া ছিলেন রুবি। সেখান থেকেই দু’জনের প্রেমের সূত্রপাত। রুবি থাকতেন টুকসনের একটি ফ্ল্যাটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৮:১৪

options
link
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র zoom
বরুণ বাচিগাড়ি। ছবি: সংগৃহীত।
Advertisement

আমেরিকায় প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। পালাতে গিয়ে জর্মানির একটি বিমানবন্দরে গ্রেপ্তার অভিযুক্ত। মৃতার নাম রুবি সালাজার (১৯)। তিনি একজন মার্কিন নাগরিক ছিলেন।

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ছাত্রের নাম বরুণ বাচিগাড়ি। তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানেরই পড়ুয়া ছিলেন রুবি। সেখান থেকেই দু’জনের প্রেমের সূত্রপাত। রুবি থাকতেন টুকসনের একটি ফ্ল্যাটে। তবে বরুণ থাকতেন আলাদা ফ্ল্যাটে। জানা গিয়েছে, দীর্ঘদিন তাঁদের প্রেমের সম্পর্ক থাকলেও প্রায়ই দু’জনের মধ্যে বিবাদ লেগে থাকত। এমনকী বরুণ তাঁর প্রেমিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, এই তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসারও না কি চেষ্টা করছিলেন রুবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রুবির সঙ্গে তাঁর পরিবারের লোকজন কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না। বাধ্য হয়ে তারা পুলিশে খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। দরজা ভেঙে রুবিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে তরুণীরে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, রুবির শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তদন্তে নেমে বরুণের কথা জানতে পারে পুলিশ। এরপরই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে জার্মানি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের একটি সূত্রের খবর, বরুণ ভারতে পালিয়ে আসার ছক করছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়লেন তিনি।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.