রিন্টু ব্রহ্ম, কালনা: ব্রেক-আপের পর ফেসবুক পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা৷ নাবালিকা ছাত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণেই এই ঘটনা বলে থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার৷ শুক্রবার ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থানার বেলগাছি এলাকায়৷
[ভাইফোঁটার আগে পথভোলা বোনকে বাড়ি ফেরাল হাসপাতাল]
মররা এলিট ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পাপাই দাস৷ গত দেড় বছর আগে পূর্বস্থলীর দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পাপাইয়ের৷ বন্ধুত্বের সম্পর্ক গড়ায় প্রেমে৷ অভিযোগ, সম্প্রতি উভয়ের সম্পর্কে অবনতি ঘটে৷ বিচ্ছেদ ঘটে প্রেমে৷ সম্পর্কে বিচ্ছেদের ঘটনা কোনও ভাবেই মেনে নিতে পারেননি ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া৷ ধীরে ধীরে মানুষিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন পাপাই৷ প্রায় মাসখানেক ধরেই ফেসবুকে হতাশাজনক পোস্ট দিতে থাকেন৷ কিন্তু, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেবে পাপাই, তা কল্পনাও করেনি তাঁর পরিবার৷ ছেলের চলন-বলনে কিছু পরিবর্তন দেখতে পেলেও কিছুই আঁচ করতে পারেননি পাপাইয়ের বাবা নির্মল দাস৷
[পরকীয়ায় মজে যুবক-যুবতী, বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরাই]
তিনি জানান, ফেসবুকে স্টেটাস দিয়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির চিলেকোঠায় গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক৷ পরে, পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবার৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
[ভাইকে খুন, অভিযুক্ত দাদার ফাঁসির দাবিতে মৌন মিছিল বনগাঁয়]
সর্বশেষ খবর
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ
-
মাঠ ছেড়ে সোজা হাইওয়েতে ফুটবল, বল বাঁচাতে গিয়ে দুই গাড়ির সংঘর্ষ! তারপর?
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের