রাজ কুমার, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টা পেরনোর আগেই পদক্ষেপ। রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বনদপ্তর। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডিএফওরা। প্রবেশ মূল্য প্রত্যাহারের খবরে উচ্ছ্বসিত পর্যটকরা।
‘জঙ্গল সাধারণ মানুষের অধিকার’, বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে একথা বলেই মুখ্যমন্ত্রী একহাত নিয়েছিলেন বনদপ্তরকে। প্রশ্ন করেছিলেন, কেন বনাঞ্চলে প্রবেশে আমজনতাকে গুণতে হবে টাকা? নির্দেশ দিয়েছিলেন যেন অবিলম্বে এই প্রবেশ মূল্য প্রত্যাহার করা হয়। যাতে বিনা খরচে জঙ্গলের অভিজ্ঞতা পেতে পারেন সকলেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই প্রবেশমূল্য প্রত্যাহারের নোটিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই বক্সায় দেখা যায় প্রবেশমূল্য সংক্রান্ত নোটিস। তবে মনে করা হচ্ছিল, ২৩ জানুয়ারি হওয়ায় ওইদিন বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলসা হয়েছে গোটা বিষয়টা।
উল্লেখ্য, এতদিন বক্সা বাঘ বনে ঢুকতে গেলে পর্যটকদের প্রতিদিনের জন্য মাথা পিছু দিতে হত ১৫০ টাকা। এছাড়া প্রতি গাড়ির জন্য ৪৮০ টাকা ধার্য করেছিল বন কর্তৃপক্ষ। বুধবার প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরই এই সিদ্ধান্ত। এ বিষয়ে বক্সা বাঘ বনের একাধিক বনকর্তাকে ফোন করলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
সর্বশেষ খবর
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং
-
কানওয়ার যাত্রা শেষ, হরিদ্বারে হাজার হাজার প্লাস্টিকের বোতল ভর্তি প্রস্রাব, ৭ হাজার টন আবর্জনা