কল্যাণ চন্দ, বহরমপুর: ভূতের আতঙ্কে ঘরছাড়া গোটা পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে। আতঙ্ক গ্রাস করেছে ওই এলাকার অন্যান্য বাসিন্দাদেরও। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই বহরমপুরের কলাবাগান এলাকায় ফাঁকা মাঠের মধ্যে প্রচুর অর্থ খরচ করে নিজের মনের মতো করে একটি বাড়ি করেন এক ব্যক্তি। মাস খানেক আগে থেকে পরিবার নিয়ে সেখানে থাকতে শুরু করেন তিনি। অভিযোগ, ওই বাড়িতে আসার পরই হঠাৎ করেই ওই পরিবারের বধূর আচরণে অস্বাভাবিকত্ব দেখা দেয়। এরপরই অশরীরী আতঙ্ক চেপে বসে তাঁদের মনে। ‘ভূত’ তাড়াতে যাগযজ্ঞ করা হয়। প্রতিবেশীদের পরামর্শ মেনে পুজোও করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শেষমেশ ডাকা হয় ওঝাকে। তিনি দাবি করেন, ওই বাড়িতে তিনজনের আত্মা ঘুরে বেড়াচ্ছে। এতেই দ্বিগুণ হয়ে যায় ওই পরিবারের আতঙ্ক।
[আরও পড়ুন : ‘যশে’র দাপট কাটিয়ে ঝলমলে রোদ নাকি বৃষ্টিতে ভিজবে কলকাতা? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস]
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাড়ির জানলা, দরজা খুলে রেখে ঘর ছেড়ে পালিয়ে যান ওই পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যান। পুলিশও সেখানে যায়। ওই এলাকার অন্যান্য বাসিন্দাদের দাবি, তাঁরা বহুবছর ধরে ওই এলাকায় থাকলেও কোনওদিনও সন্দেহজনক কিছুই তাঁদের চোখে পড়েনি। ভূতের অস্তিত্ব নিয়ে সংশয় থাকলেও এই ঘটনায় কমবেশি সকলেই আতঙ্কিত। জায়গা দখল করার উদ্দেশে পরিকল্পনামাফিক ওই পরিবারকে ভয় দেখানো হয়ে থাকতো বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল খতিয়ে দেখা হয়েছে। বাড়ির ভিতরে যজ্ঞের চিহ্ন মিলেছে তবে সন্দেহজনক কিছুই সেখানে ছিল না। গোটা ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা শীঘ্রই জানা যাবে।
[আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে বুকিংয়ের মাধ্যমে ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ, সিদ্ধান্ত কলকাতা পুরসভার]
সর্বশেষ খবর
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও