সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। ঝলসে গিয়েছেন ৩ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। চিকিৎসা চলছে তাঁদেরও। অভিযোগ উঠছে, কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার শ্রমিকরা।
কারখানা সূত্রে খবর, বৃহস্পতিবার ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসের ২ নম্বর কনভার্টার থেকে জল গড়াতে থাকে। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। দুর্ঘটনার সময়ে ঠিকা, স্থায়ী মিলিয়ে ৫ জন শ্রমিক কাজ করছিলেন সেখানে। বিস্ফোরণের জেরে ৩ জন ঝলসে যান।
জানা গিয়েছে, ওই ৩ শ্রমিককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে ডিএসপি মেন হাসপাতালে। শ্রমিকদের অভিযোগ, তিন দিন ধরে জল লিকেজ হচ্ছিল ওই কনভার্টার থেকে। যা সংস্কার করার দাবি জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তা করেনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন ডিএসপির ইডি (ওয়ার্কস)। তিনি এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের