সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভরতি সমস্যার বলি এক ছাত্র৷ ৭৯ শতাংশ নম্বর পাওয়ার পরও মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কোথাও ভরতি হতে না পারায় আত্মঘাতী সোনারপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা অম্লান সরকার৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়৷
[অনলাইনে প্রতারণার ফাঁদ, উপহারের লোভ দেখিয়ে তরুণীর সর্বস্ব লুট ‘বন্ধু’র]
এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছিল অম্লান৷ বড়াল হাই স্কুলের ছাত্র ছিল সে৷ এলাকায় ভাল ছাত্র ও ভাল ছেলে হিসেবে পরিচিতি ছিল তার৷ প্রথমে অ্যান্ড্রুজ কলেজে ভরতি হওয়ার জন্য যায় সে৷ মেরিট লিস্ট অনুযায়ী কলেজে ভরতি হতে গিয়েও কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় ভরতি হতে পারেনি মেধাবী ছাত্র৷ অনেকটা সময় অপেক্ষা করার পর কলেজের সাথে যোগাযোগ করেও সমস্যার কোনও সুরাহা হয়নি৷ পরের দিন পাটুলির কেকে দাস কলেজও ভরতির ডেট ছিল৷ আধঘন্টা দেরিতে পৌঁছানোর কারণে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাকে কলেজেই ঢুকতে দেওয়া হয়নি৷ খুব ভাল আঁকার হাত ছিল অম্লানের৷ অনেক পুরস্কারও পেয়েছে সে৷ এরপর আর্ট কলেজে ভরতি হওয়ার চেষ্টা করে৷ কিন্তু সেখানেও ভরতি হতে পারেনি৷ তারপর সোনারপুরেরই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভরতির জন্য যায় সে৷ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় মেধাবী পড়ুয়াকে৷
কলেজ থেকে বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই পড়ুয়া৷ শুক্রবার বাড়িতে একা ছিল অম্লান৷ সেই সুযোগেই ঘরের দরজা বন্ধ করে ধুতির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে৷ ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ৷ মেধাবী ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার৷ অম্লানের মতো মেধাবী ছাত্রের অকালপ্রয়াণে এলাকাজুড়ে শোকের ছায়া৷ উল্লেখ্য, কলেজে কলেজে ভরতির নাম তোলাবাজির ঘটনায় শোরগোল পড়েছে কলকাতায়৷ পরিস্থিতি সামলাতে আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ একাধিক কলেজে ভেঙে দেওয়া হয়েছে টিএমসিপি-র ছাত্র সংসদ৷
[কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
মমতার ‘ঘর ভেঙে’ মমতাকেই ২১-এ আমন্ত্রণ! প্রস্তুতি খতিয়ে দেখে ঋতব্রত বললেন, ‘চাই উনি আসুন’
-
‘শিক্ষাকে পণ্য করতে দেব না’, রাজ্যের ৮১ হাজার স্কুলের মানোন্নয়ন, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার প্রধান শিক্ষকের! গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে
-
মৌসুমি বায়ু ও নিম্নচাপের জোড়া ফলা, বন্যার বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১
-
আকারে ছিল কলকাতার চারগুণ, ৪০ বছর ধরে তিলে তিলে গলে শেষ পৃথিবীর বৃহত্তম হিমশৈল!