ব্রতীন দাস ও আনন্দ সাহা: ২ হাজার টাকার ২৫০টি জালনোট উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দু্’জনকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ধুলিয়ানের ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। ধৃতদের একজনের বাড়ি বাংলাদেশে। অপরজন মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা।
এদিন ফেরিঘাটে নৌকা ভিড়তেই হাতেনাতে ধরা হয় বাবু শেখ ও সেলিম শেখ নামে দুই যুবককে। উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট। পুলিশের অনুমান, ওই জালনোটগুলি বাংলাদেশেই তৈরি করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ভারতের জালনোট পাচারে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় বোঝাই যাচ্ছে পদ্মাপাড়েও এদেশের নোট জাল করা হচ্ছে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারিও।

অন্যদিকে দার্জিলিং মোড়ে নাকা তল্লাশির সময় বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বাতিল নোটের মূল্য ৯,৪৭,০০০ টাকা। ধৃতদের জেরা করে বড় কোনও নোট পাচারচক্রের খোঁজ মিলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতর।
[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]
[আমেরিকার নাইটক্লাবে ফের বন্দুকবাজের হামলা, নিহত এক]
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু