স্লোভেনিয়ার লুবলিয়ানায় ভারতীয় দূতাবাসে ‘হামলা’র অভিযোগ। সোমবার ঘটনার কড়া নিন্দা করল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা অগ্রহণযোগ্য এবং এটি ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। এই ঘটনাটিকে ‘ভারত-বিরোধী শক্তি’-র কাজ বলে অভিহিত করেছে নয়াদিল্লি। তবে দূতাবাসে কীভাবে ‘হামলা’ চালানো হয়েছে, তা জানা যায়নি।
সোমবার বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাসের মতো কূটনৈতিক প্রতিষ্ঠানগুলি সুরক্ষিত। শুধু তাই নয়, সংশ্লিষ্ট দেশকে অবশ্যই সেগুলির সুরক্ষা নিশ্চিত করতে হবে। লুবলিয়ানার ভারতীয় দূতাবাসের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার আমরা কড়া নিন্দা জানাই। স্লোভেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে ভারত। একাধিক সূত্রের দাবি, এই ঘটনার নেপথ্যে খলিস্তানিদের হাত থাকতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি বছরের প্রথমদিকে ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসের হামলা চালায় একদল আততায়ী। নিরাপত্তা বলয় ভেদ করে দূতাবাসে প্রবেশ করে ভাঙচুর চালায় তারা। শুধু তাই নয়, তাদের মুখে শোনা যায় ভারত-বিরোধী স্লোগানও। কিন্তু এর নেপথ্যে কে বা কারা ছিল, তা জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছিল, কানাডা, আমেরিকা, ব্রিটেনের কায়দায় ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসে হামলা চালায় খলিস্থানরা।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের