Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
বাঘের নকল ভিডিও

বাঘের নকল ভিডিওয় ছয়লাপ সোশ্যাল মিডিয়া, স্থানীয়দের সতর্ক করল বনদপ্তর

বেলপাহাড়ি সীমানার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েনি ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২০, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২০, ১৭:২৩

options
link
বাঘের নকল ভিডিওয় ছয়লাপ সোশ্যাল মিডিয়া, স্থানীয়দের সতর্ক করল বনদপ্তর zoom

সুনিপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: বাঘের আতঙ্ক কাঁপছে জঙ্গলমহল। কিন্তু বাঘ কোথায়? মঙ্গলবারের পর থেকে বাঘের টিকির দেখাও মেলেনি। এমনকী ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় নতুন করে কোনও পায়ের ছাপও দেখা যায়নি। বাঘের সন্ধান পেতে চারিদিকে যে ট্র্যাপ ক্যামেরা পাতা হয়েছে, তাতেও বাঘের হদিশ মেলেনি। কিন্তু ইতিমধ্যে সোস্যাল মিডিয়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে বাঘের একাধিক ভিডিও। আর এই ভাইরাল ভিডিওগুলি আতঙ্কের পাশাপাশি বিভ্রান্তি আরও বাড়াচ্ছে। যদিও বনদপ্তর সাফ জানিয়েছে, ওই সব ভিডিওগুলি আদপে নকল। তাই এই ধরণের ভিডিওগুলি না ছড়াতে আরজি জানিয়েছে বন দপ্তর।

বেলপাহাড়ির কুলডিহাতে গত মঙ্গলবার শেষ বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকে আর কোনও ধরনের প্রমাণ মেলেনি বলে বনদফতর জানিয়েছে। বাঘের সন্ধান পেতে বনদপ্তর ঝাড়খণ্ড বেলপাহাড়ি এবং পুরুলিয়া, বাঁকুড়া বেলপাহাড়ি সীমানায় ১৪টি ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। কিন্তু সেই ক্যামেরাতেও এখনও পর্যন্ত কোনও ছবি ধরা পড়েনি বলে জানা গিয়েছে বনদফতর সূত্রে। তারমধ্যে বাঘের নকল ভিডিও গ্রুপগুলিতে ভাইরাল হওয়ায়  সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছে। এখন শহরের পাশাপাশি গ্রামগঞ্জের কমবয়সীদের হাতে স্মার্ট ফোন রয়েছে। সেই সুবাদে ওই সব ভিডিওগুলি এক গ্রুপ থেকে অন্য গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে মাথাচারা দিচ্ছে আতঙ্ক। সঙ্গে বাড়ছে বিভ্রান্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : বন্ধ হয়ে গেল রাজা বিস্কুটের কারখানা, কাজ হারালেন প্রায় ২ হাজার শ্রমিক]

উল্লেখ্য, বিনপুরের কাঁকো অঞ্চলের লক্ষণপুর গ্রামের চাষের জামিতে প্রথমে বড়-বড় পায়ের ছাপগুলি দেখা গিয়েছিল। তারপর মলাবাতি গ্রামের রাস্তায় মিলেছিল একই ধরনের পায়ের ছাপ। বেলপাহড়ির কুলডিহাতে শেষ পায়ের ছাপ দেখা গিয়েছিল। বনদপ্তর পরিস্কার জানিয়েছিল, পায়ের ছাপগুলি বাঘ বা বাঘিনীর। দ্বিতীয় কোনও বাঘ বা শাবকের উপস্থিতির সম্ভবনা নেই বলে পরিস্কার জানিয়েছিল বনদফতর। বনদফতর মনে করছে, বাঘটি সম্ভবত ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। তবে বাঘের সঠিক অবস্থা এখনও জানতে পারেনি বনদপ্তর বলে জানা গিয়েছে। অন্যদিকে বাঘের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে বনদফতর। এই বিষয়ে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলেইচ্ছি বলেন, “যে ভিডিওগুলি সোস্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে দেখানো হচ্ছে, তা পুরোটাই নকল। আমরা বনদফতরের পক্ষ থেকে বলেছি অহেতুক এইভাবে আতঙ্ক ছড়াবেন না। বাঘের পায়ের ছাপ নতুন করে আর পাওয়া যায় নি।তল্লাশি চলছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.