কল্যাণ চন্দ্র, বহরমপুর: সন্তান বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন। তা নিয়ে মানসিক টানাপোড়েন চলছিল। সম্ভবত তার জেরেই ছেলেকে খুনেক পর আত্মঘাতী বাবা। এই ঘটনায় বহরমপুর পুরসভার পিলখানা রোডে নেমেছে শোকের ছায়া।
বছর বাহান্নর কার্তিক চক্রবর্তী বহরমপুর পুরসভার পিলখানা রোডের দীর্ঘদিনের বাসিন্দা। তাঁর একমাত্র সন্তান কারণ্য। বছর আটেকের কারণ্য বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন। রবিবার সকালে প্রতিবেশীরা দেখেন বাড়ির মূল দরজা বন্ধ। বাড়ির উঠোনে থাকা কাঁঠাল গাছে ঝুলছে কার্তিক এবং কারণ্যর নিথর দেহ।
[আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত ‘মোকা’, দুপুরেই ল্যান্ডফল]
খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির গেটে তালা দিয়ে প্রথমে সন্তানকে খুন করে দেহ কাঁঠাল গাছে ঝুলিয়ে দেন কার্তিক। পরে আত্মঘাতী হন। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, কারণ্যকে প্রাণের চেয়ে বেশি ভালবাসতেন কার্তিকবাবু। সে বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন হওয়ায় বিভিন্ন জায়গায় নানা বাঁকা কথা শুনতেন কার্তিকবাবু। তাতেই অবসাদে ভুগছিলেন। সে কারণে এই অঘটন বলেই মনে করছেন তাঁরা।
[আরও পড়ুন: ‘দেশকে ভালবাসি, তার শাস্তি পাচ্ছি’, CBI তল্লাশিতে ক্ষুব্ধ প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন