অরিজিৎ গুপ্ত, হাওড়া: বেলুড়ে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন।
জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ের ৩৩ কাশী মণ্ডল লেনে ওই প্লাস্টিকের কারখানাটি রয়েছে। এলাকাটি যথেষ্ট জনবসতিপূর্ণ। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেখা যায়, দাউদাউ করে জ্বলছে প্লাস্টিকের গুদাম। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
[আরও পড়ুন: আমডাঙা হত্যাকাণ্ড: তৃণমূল নেতা খুনের ১৪ দিনের মাথায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত-সহ ৪]
তবে প্লাস্টিকের গুদাম হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। তবে প্রথম দিকে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। দমকল কর্মীরা জানিয়েছেন, কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন আয়ত্তে এসেছে। হতাহতের কোনও খবর নেই।
[আরও পড়ুন: তমলুকের সমবায় নির্বাচনে সবুজ ঝড়, পাত্তাই পেল না বাম-বিজেপি]
সর্বশেষ খবর
-
গান নিয়ে তুমুল চর্চার মাঝে কৌস্তভ এবার অভিনেতা! মুচকি হেসে বললেন…
-
জুতো পরে ভোগ রান্না, ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘ধর্ম বিরোধী’ কটাক্ষ সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে
-
‘অলস, অপদার্থ’, সরকারি আধিকারিকদের তুলোধোনা কঙ্গনার, মেজাজ হারানোর ভিডিও ভাইরাল
-
ধীর গতিতে পেরলো বন্দে ভারত, প্রায় ৩ দিন পর ছন্দে ফিরছে নিউ ফরাক্কা
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’