নন্দন দত্ত, সিউড়ি: তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) প্রবেশ পথে আগুন। সোমবার সকালে এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়াল মন্দির চত্বরে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে একটি বৈদ্যুতিন খুঁটির তারে আগুন লাগে। ওই এলাকায় বিদ্যুতের প্রচুর তার রয়েছে। ঘিঞ্জি এলাকা। ফলে ব্য়াপক আতঙ্ক ছড়ায়।
ঘড়ির কাঁটায় বেলা সাড়ে ১০টা। রোজকার মতো মন্দির চত্বরে বেশ ভিড়। দোকান খুলে গিয়েছে। এর মধ্যেই আচমকা মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকার সমস্ত বৈদ্যুতিন তারে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়াতেই খবর যায় দমকলবাহিনীর কাছে। তাদের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।
[আরও পড়ুন: নিশানায় বিএসএফ, গুলিতে নিহতদের পরিবারকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু মমতার]
মন্দির চত্বর ও মন্দিরে ঢোকার পথে তারের জঙ্গল। সেখান থেকে যখন তখন বিপদ ছড়াতে পারে বলে আশঙ্কা রয়ে গিয়েছে। তারপরেও কোনওরকম ব্যবস্থা নেওয়া যায়নি। এদিন বরাতজোরে সেই বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে ভোটের আগে উত্তেজনা, প্রচারে বেরিয়ে বিজেপির হাতে ‘আক্রান্ত’ তৃণমূল]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের