সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ে এক জুতোর কারখানায় ভয়াবহ আগুন৷ কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি৷ তবে কারখানায় অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়ায় আগুন৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন৷
বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই জুতোর কারখানায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুন লাগে৷ সেই সময় বেশ কয়েকজন কর্মী কারখানার ভিতরে কাজ করছিলেন৷ তাঁরা সকলেই অগ্নিদগ্ধ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের পাঁচ-ছ’টি ইঞ্জিন৷ তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ পরিস্থিতির তদারকিতে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ ঘটনার জেরে তীব্র যানজট দেখা দেয় বাসন্তী হাইওয়েতে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের