Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে আগুন ৬টি দোকানে

ভস্মীভূত ২ টি দোকান

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:৩৪

options
link
দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে আগুন ৬টি দোকানে zoom

ব্রতীন দাস, শিলিগুড়ি:  ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ে। রবিবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে ম্যাল রোডের ৬টি দোকানে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২টি দোকান। ক্ষতিগ্রস্থ বাকি ৪টি দোকানও। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের তিন ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শট সার্কিট থেকে দোকানগুলিতে আগুন লেগে গিয়েছিল।

[দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিক করে মৃত ২]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দার্জিলিং শহরের অন্যতম ঘিঞ্জি এলাকা এই ম্যাল রোড। এখানে রয়েছে প্রচুর দোকান। দিনভর লোকজনের আনাগোনা লেগে থাকে। রবিবার মধ্যরাতে আচমকাই অগ্নিকাণ্ডে এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়া বড় কোনও বিপর্যয় ঘটেনি। দমকল সূত্রে খবর, মধ্যরাতে প্রথমে ম্যালে রোডের একটি দোকানে আগুন লেগেছিল। কিন্তু, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে ছয় দোকানকে গ্রাস করে আগুন। চোখের পলকে ছাই হয়ে যায় দুটি দোকান। বাকি চারটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের তিন ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু, কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড?  প্রাথমিকভাবে দমকলের অনুমান, শট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়েছিল।

[জানেন কি, দেশের সর্বপ্রথম জিআই ট্যাগ পায় বাংলার এই অমূল্য সম্পদ?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.