সুরজিৎ দেব, ডায়মন্ড হাবরবার: ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার ঠিক তিনশো মিটার দূরে বিয়ে বাড়িতে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে অনুমান, বিয়ে বাড়িতে অশান্তির জেরেই এই গুলির ঘটনা।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক স্থলের তিনশো মিটার দূরে কপাটহাটে রয়েছে একটি অনুষ্ঠান বাড়ি। নাম, রজনী ভিলা। মঙ্গলবার বিকেলে সেই অনুষ্ঠান বাড়িতে বিয়ের আয়োজনের মাঝেই চলে গুলি। বিকেলের দিকে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পাশেই সাংসদের বৈঠক চলছে, ফলত এই গুলির শব্দ পাওয়ামাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণে এই গুলি কি না, সেই প্রশ্নও ওঠে।
[আরও পড়ুন: ‘টাকা না দিলে রাস্তায় নামুন’, কেন্দ্রের বকেয়া নিয়ে ঝাড়গ্রাম থেকে বড় আন্দোলনের ডাক মমতার]
তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে মনে করা হচ্ছে এই গুলির ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সূত্র মারফত খবর, ওই বিয়ে বাড়িতে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে খাওয়াদাওয়া নিয়ে অশান্তি হয়। কথাকাটি মূহুর্তেই মারাত্মক আকার নেয়। সেই সময়ই শূন্যে এক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। আটক করা হয়েছে একজনকে।
[আরও পড়ুন: বইয়ের গুদামে ছাগলের চাষ! মল-মূত্র মেশা বই যাচ্ছে পড়ুয়াদের হাতে, ক্ষুব্ধ অভিভাবকরা]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি