চঞ্চল প্রধান, হলদিয়া: মহিষাদলে হদিশ মিলল প্রথম করোনা আক্রান্তের। কলকাতা ফেরত ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট মিলতেই তাঁকে ভরতি করা হয়েছে কোভিড হাসপাতালে। কোয়ারেন্টাইনে তাঁর বাবা, মা, স্ত্রী ও সন্তান।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দক্ষিণ শ্রীরামপুরের বাসিন্দা বছর ২৬-এর যুবক দীর্ঘদিন ধরেই কলকাতায় থাকতেন। কাজ করতেন একটি মিষ্টির দোকানে। করোনা পরিস্থিতিতে লকডাউনে সেখানেই দীর্ঘদিন আটকে ছিলেন তিনি। পরে গত রবিবার কোনওক্রমে একটি মুরগি বহনকারী গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। গাড়িতে নন্দকুমার নেমে হেঁটেই পৌঁছন ঘরে। বিষয়টি জানার পরই আশাকর্মীরা ওই যুবককে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন। সেই মতো স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি যুবকের নমুনা পাঠানো হয় কোভিড-১৯ টেস্টের জন্য। শুক্রবার সেই রিপোর্ট আসতেই জানা গিয়েছে, করোনা আক্রান্ত তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পাঠানো হয়েছে করোনা হাসপাতালে। চণ্ডীপুর কোয়ারেন্টাইনে পরিবারের ৪ সদস্য। বাড়ি যাওয়ার আগে কলকাতায় কার কার সংস্পর্শে এসেছিলেন ওই আক্রান্ত, তাঁদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে।
[আরও পডুন: সাবাশ পুজোওয়ালা! লকডাউনের মধ্যেই শিল্পীর হাতে অগ্রিম তুলে দিচ্ছে কলকাতার এই ক্লাব]
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরকে আগেই রেড জোন হিসেবে চিহ্নিত করেছিল রাজ্য। কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে করোনা থাবা বসালেও সুরক্ষিত ছিল মহিষাদল। এই কলকাতা ফেরত যুবকই মহিষাদলের প্রথম আক্রান্ত। তাই স্বাভাবিকভাবেই এবার সংক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
[আরও পডুন: করোনা আতঙ্কে দু’দিন দাদার দেহ আগলে ভাই, রবিনসন স্ট্রিটের ছায়া আলিপুর বডিগার্ড লাইনে]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী