Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Diamond Harbour

পুজোয় রেস্তরাঁর খাবারে পচা মাংস! শোরগোল ডায়মন্ড হারবারে

হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর, ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভার যৌথ দলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৫, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৫, ১৬:২৫

options
link
পুজোয় রেস্তরাঁর খাবারে পচা মাংস! শোরগোল ডায়মন্ড হারবারে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় একাধিক রেস্টুরেন্ট এবং খাবারের দোকানে পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগ। ডায়মন্ড হারবারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক, ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভা ও দমকলের যৌথ দল। অভিযানে তল্লাশি চালিয়ে অনেক মাংস ফেলে দেন আধিকারিকরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুরসভা সূত্রে খবর, একাধিক দোকান থেকে পচা খাবার বিক্রির অভিযোগ উঠছিল। হানা দিয়ে দু-তিন দিনের বাসি মাংসের হদিশ পান তদন্তকারীরা। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই বাসি ও পচা মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন। শুধু পচা মাংস বিক্রির অভিযোগই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সঙ্গে ডায়মন্ড হারবারে অনেক হোটলে বিধি মানা হচ্ছে না বলেও দাবি। এতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুজোর দিনগুলিতে তাঁরা ঠিক খাবার খেয়েছেন কি না, তা নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। শরীর খারাপ হবে না তো, সেই আশঙ্কাও মাথা চাড়া দিচ্ছে।

Advertisement

সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রেস্তরাঁ মালিকদের গ্রেপ্তার করা না হলেও সর্তক করেছে প্রশাসন। তা না হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে মালিকরা জানিয়েছেন, তাঁরা নিয়ম মেনেই দোকান চালাবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.