স্টাফ রিপোর্টার: বক্রেশ্বরকে কেন্দ্র করে উন্নয়ন পর্ষদ করছে রাজ্য সরকার৷ নাম হবে, বক্রেশ্বর ডেভলপমেণ্ট অথরিটি বা বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ৷
বীরভূমের বক্রেশ্বরে নানা পর্যটন কেন্দ্র রয়েছে৷ সে সব কেন্দ্র ঘিরে সাধারণ মানুষের আকর্ষণ রয়েছে৷ সেই পর্যটনকে ঘিরে আরও উন্নয়নের জন্যই এই পর্ষদ গড়ে উঠবে৷
উল্লেখ্য, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ বহু পুরনো৷ দেশ-বিদেশেও এর প্রচার রয়েছে৷ অগ্নিকুণ্ড, ব্রহ্মকুণ্ড-সহ আটটি গরম জলের কুণ্ড নিয়ে এই প্রস্রবণ৷ এছাড়া কাছেই রয়েছে মামা-ভাগ্নে পাহাড়৷ ট্রেকিংয়ের জন্য এই পাহাড় উল্লেখযোগ্য৷ সৌন্দর্যও অপরিসীম৷ বিভিন্ন তীর্থক্ষেত্রও রয়েছে বক্রেশ্বরে৷ উন্নয়ন পর্ষদ গড়লে সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব৷
শুক্রবার রাজ্যের ভূমিসচিব মনোজ পন্থ নবান্নে এই পর্ষদ গড়ার কথা জানান৷ দুবরাজপুর ব্লকের ৪২টি মৌজা ও পুরসভার এলাকা এই পর্ষদের আওতায় পড়বে৷ বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের মোট ক্ষেত্রফল হবে প্রায় ৫৮ বর্গ কিলোমিটার৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন