স্টাফ রিপোর্টার, মালদহ: মাত্র ৫০ টাকা চাহিদা ছিল৷ তার জন্যই মহিলার মাথায় কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহ থানার বালা সাহাপুর গ্রামে৷ এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ আক্রান্তের নাম সাবিত্রী মণ্ডল৷ আশঙ্কাজনক অবস্থায় মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ অভিযুক্ত ছোটন মণ্ডল পলাতক৷
হাতির হামলা রুখতে দমকলের ধাঁচে বিশেষ গাড়ি আনছে বনদপ্তর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী দেবীর ছেলে লক্ষ্মণ মণ্ডল পেশায় রাজমিস্ত্রি৷ তার সঙ্গেই জোগানদারের কাজ করত ছোটন৷ সেই সূত্রে লক্ষ্মণের কাছে ৫০ টাকা পাওনা ছিল ছোটনের৷ কয়েকদিন ধরে সেই টাকা চেয়ে পায়নি সে৷ সোমবার রাতে সেই টাকা চাইতে লক্ষ্মণের বাড়িতে যায় ছোটন৷ সেই সময় তিনি বাড়িতে ছিলেন না৷ ফলে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে ছোটন৷ বাড়িতে ছিলেন সাবিত্রীদেবী৷ তিনি গালাগালির প্রতিবাদ করেন৷ এর জেরেই আচমকাই নিজের কাছে থাকা ধারালো অস্ত্র বের করে সাবিত্রীদেবীর মাথায় কোপ বসিয়ে দেয় ছোটন৷
লক আপে মাছ-ভাত খাওয়ার বায়নাক্কা ‘সাইকো’ উদয়নের
কোপ মেরেই বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছোটন৷ প্রতিবেশীরা সাবিত্রীদেবীকে হাসপাতালে নিয়ে যান৷ ওল্ড মালদহ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্ত ছোটনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷
১০০ টাকার বেশি খুচরো জমা নয়, ভুগতে পারেন বাসযাত্রীরা
সর্বশেষ খবর
-
নিরাপত্তা গলদেই মৃত্যু খামেনেইয়ের, চাঞ্চল্যকর ‘স্বীকারোক্তি’ ইরানের, সর্ষের মধ্যেই ভূত?
-
‘ডিম ছোড়াকে সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়’ বিধানসভায় রাজধর্মের পাঠ মুখ্যমন্ত্রীর
-
বর্ষায় সামুদ্রিক স্বাদের মেলা, চাউম্যানে শুরু হল বহুল প্রতীক্ষিত সি-ফুড ফেস্টিভ্যাল
-
হাওড়া-হুগলিতে রেল প্রকল্পগুলির কাজ কতদূর? লোকসভায় রচনার প্রশ্নে জবাব দিলেন রেলমন্ত্রী
-
বিশ্ব মস্তিষ্ক দিবস: স্ট্রোকের নেপথ্যে লুকিয়ে এই রোগ, অনেকে টেরই পান না!