Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

নিরাপত্তার বজ্রআঁটুনি, খেলার মাঝে বেরোলে আর ঢোকা যাবে না স্টেডিয়ামে

ফুটবলের আনন্দযজ্ঞে পড়ুয়াদের বিশেষ সুযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ০৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ০৪:০৮

options
link
নিরাপত্তার বজ্রআঁটুনি, খেলার মাঝে বেরোলে আর ঢোকা যাবে না স্টেডিয়ামে zoom

কলহার মুখোপাধ্যায় ও নব্যেন্দু হাজরা:  মাঝখানে কিছুক্ষণের বিরতি। কিন্তু তার মধ্যে যে একটু হাত পা ছাড়িয়ে আসবেন, বা গলা ভিজিয়ে আসবেন তার জো নেই। ম্যাচের মাঝখানে যুবভারতীতে স্টেডিয়ামের বাইরে বেরনোর মওকা মিলবে না আম দর্শকের। কারণ পুলিশ পরিষ্কার বলে দিয়েছে, খেলা চলাকালীন একবার স্টেডিয়াম থেকে বেরোলে আর ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত। কিন্তু এতে সাধারণ দর্শকের অসুবিধা হবে না? পুলিশ বলছে, না। যারা দু’টো খেলা দেখতে আসবেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

[দিল্লিতে যুব বিশ্বকাপ দেখতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার দর্শকরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুব বিশ্বকাপের প্রথম বল রবিবার বিকেলে গড়াচ্ছে যুবভারতীতে। প্রথম ম্যাচ বিকেল পাঁচটায়। ইংল্যান্ড বনাম চিলি। দ্বিতীয়টা রাত আটটায়। ইরাক-মেক্সিকো। মাঝখানে রয়েছে ঘণ্টাখানেকের বিরতি। সেই সময়ে বাইরে বেরোনোর কোনও উপায় নেই। প্রকৃতির ডাক এলেও নয়। যদি একান্ত যেতেই হয় তাহলে ফেরার বিষয়টি আপনার হাতে আর নেই। যুবভারতী পরিদর্শনে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, রাজ্য ও কলকাতা পুলিশ যেভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। খেলার অন্তত দু’ঘণ্টা আগে দর্শকদের মাঠে ঢুকতে অনুরোধ করা হচ্ছে। বেলা তিনটের সময় খুলে দেওয়া হবে মূল স্টেডিয়ামে ঢোকার সাতটি গেট। সিপি জানিয়েছেন পার্কিং স্ন্যাপ নামের অ্যাপ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। যার মাধ্যমে পার্কিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন দর্শকরা।

STADIUM-RULES.jpg-2

[মেঘ মাথায় নিয়েই আজ শহরে ফুটবল পুজো]

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেডিয়াম চত্বরে ধূমপান নিষিদ্ধ। তবে পছন্দের দেশের পতাকা নিয়ে যাওয়া যাবে। লাঠি জাতীয় কিছু নেওয়া যাবে না। ফিফার নিয়মে মাঠে ভিতরে খাবার বা জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না সাধারণ দর্শক। থাকতে পারে শুধু মোবাইল আর মানিব্যাগ। কিন্তু সেই নিয়মের রাশ কিছুটা আলগা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। নিয়ম মেনেই জলের বোতল এবং টিফিন নিয়ে খেলা দেখতে ঢুকতে পারবে তারা। স্কুল শিক্ষা দফতরের তরফে ছাত্রছাত্রীদের জন্য ফিফার কাছ থেকে এবিষয়ে বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। কারণ ছোট ছোট ছেলে-মেয়েরা অনেক দূর থেকে বাসে চড়ে খেলা দেখতে আসবে। ফলে মাঠে বসে জল পিপাসা পাওয়াটাই স্বাভাবিক। তাই তাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা। রাজ্য সরকারের তরফে এই খুদেদের জন্য টিফিন দেওয়ারও ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে পাঁচ হাজার রবিবার গলা ফাটাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.