সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধাসেনার পোশাক পরে মাঝরাতে রায়গঞ্জের শীতগামের ট্যাংরা গ্রামে আতঙ্ক ছড়াল ১১ জনের একটি দল৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
(বড়বাজারে বিধ্বংসী আগুনের জের, আশঙ্কা যানজটের)
হজরত আলি নামে গ্রামের এক ব্যক্তি জমি বিবাদ নিয়ে মাঝরাতে সালিশিসভা ডাকে ওই এগারো জন৷ এতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ সভা বসাতে চাওয়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়৷ তাঁরা অন্যান্য স্থানীয়দের খবর দেন৷ এলাকার লোকজন জড় হতেই হজরত আলি নামে একজনকে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে আগন্তুকরা৷ তবে সফল হয়নি৷ গ্রামের লোকজন ওই দলের ৯ জনকে ধরে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন রাতভর৷ সকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ৷
(ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দলে সোনি, জিততে মরিয়া বাগান)
যাদের বেঁধে রাখা হয়েছিল তাদের মধ্যে আবার একজন নিজেকে পুলিশের এএসআই বলে পরিচয় দেয়৷ জানায়, তার নাম নুরুল ইসলাম৷ মালদায় কর্মরত৷ তার কথা যাচাই করে দেখছে পুলিশ৷ এদিকে মধ্যরাতে যে ষাটোর্ধ্ব ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর জমি নিয়েই গণ্ডগোলের সূত্রপাত৷ সেই ব্যক্তিকে হঠাৎ এভাবে কেন অপহরণ করা হল তা এখনও স্পষ্ট নয়৷ পাশাপাশি ওই ১১ জনের দলের ব্যক্তিদেরও চিহ্নিত করা যায়নি? প্রশ্ন উঠছে, দলের একজন যদি পুলিশকর্মীই হয়, তবে সে কাদের সঙ্গে এসেছিল? মাঝরাতে সালিশিসভাই বা কেন বসানো হয়েছিল৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সোমবার রাত থেকেই এ নিয়ে গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷
সর্বশেষ খবর
-
তুরস্ক থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়ার প্রত্যার্পণ, ‘২৯-এই মাদকমুক্ত দেশ’, ঘোষণা শাহের
-
মহালয়া নয়, সপ্তমীতে বঙ্গে আসছেন মোদি! অষ্টমীতে বেলুড় মঠে দেখবেন কুমারী পুজো
-
হাউথির মারে ধ্বংস পাক যুদ্ধবিমান! চড় খেয়ে সত্যি লুকোচ্ছে ইসলামাবাদ?
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি