সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি ভাড়া বকেয়া ছিল না৷ তবে নতুন বাড়ি খোঁজার জন্য সময় চেয়েছিলেন৷ গভীর রাতে ঘরে ঢুকে সমকামী ভাড়াটিয়াকে বাড়িওয়ালা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ৷ গুরুতর জখম দুই যুবক ভরতি হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে৷ তদন্তে পুলিশ, অভিযুক্ত বাড়িওয়ালা পলাতক৷
[চলতি মাসে আরও কমবে আলুর দাম, মাথায় হাত ব্যবসায়ীদের]
নদিয়ার শিমুরালি স্টেশনের কাছে শ্রীনগর এলাকার বাসিন্দা আনন্দ দাসের বাড়িতে ভাড়া থাকতেন দুই সমকামী যুবক৷ চুক্তিমাফিক সোমবারই বাড়ি ছেড়ে দেওয়া কথা ছিল৷ শনিবার বকেয়া ভাড়াও মিটিয়ে দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু নতুন বাড়ির খোঁজার জন্য বাড়িওয়ালার কাছে কিছুটা সময় চেয়েছিলেন ওই সমকামী যুগল৷ কিন্তু, তা মানতে রাজি ছিলেন না তিনি৷ রবিবার গভীর রাতে বাড়ির মালিক আনন্দ দাস ওই দুই সমকামী যুবকদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ তাঁদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন৷ আক্রান্তদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিমুরালির শ্রীনগর এলাকায়৷
[পানাগড়ে জাতীয় সড়কে ‘গ্রিন করিডর’-এ দুর্ঘটনা, গুরুতর আহত ২]
সোমবার সকালে বাড়ির মালিক আনন্দ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুগল৷ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত৷ কিন্তু, বাড়ি ভাড়ার চুক্তির শেষ দিনে হঠাৎ কেন এই হামলা? স্রেফ ওই দুই যুবক সমকামী বলেই কি হামলা চালাল বাড়ির মালিক? উঠেছে প্রশ্ন৷ তদন্তে নেমেছে পুলিশ৷ প্রয়োজনে আক্রান্ত যুগলকেও জেরা করা হতে পারে৷ এমনকী, প্রতিবেশীদের কাছ থেকে তথ্য-প্রমাণ জোগাড়ের চলছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
গান নিয়ে তুমুল চর্চার মাঝে কৌস্তভ এবার অভিনেতা! মুচকি হেসে বললেন…
-
জুতো পরে ভোগ রান্না, ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘ধর্ম বিরোধী’ কটাক্ষ সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে
-
‘অলস, অপদার্থ’, সরকারি আধিকারিকদের তুলোধোনা কঙ্গনার, মেজাজ হারানোর ভিডিও ভাইরাল
-
ধীর গতিতে পেরলো বন্দে ভারত, প্রায় ৩ দিন পর ছন্দে ফিরছে নিউ ফরাক্কা
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’