শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মিড-ডে মিলের পাতে ইলিশ৷ খুব খুশি পড়ুয়ারা৷ সোমবার দাসপুরের দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা নিজেদের গাঁটের টাকা খরচ করে পড়ুয়াদের ইলিশ মাছ খাইয়েছেন৷ পড়ুয়াদের পাশাপাশি পাত পেড়ে খেয়েছেন আমন্ত্রিত অতিথিরাও৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন, “আমরা মিড-ডে মিলের পাতে মাছ, ডিম, মাংস সবই দেওয়ার চেষ্টা করি৷ সোমবার শিক্ষকরা চাঁদা তুলে পড়ুয়াদের পাতে তুলে দিয়েছে ইলিশ মাছ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছিলাম৷ তাঁরা এসেছিলেন৷ ইলিশ মাছ পেয়ে খুবই খুশি স্কুলের শতাধিক পড়ুয়া৷”
[নারী পাচার রুখতে ডুয়ার্সে ‘গার্লস ক্লাব’, সমস্যা মেটাতে নয়া উদ্যোগ]
মিড-ডে মিল নিয়ে প্রায়ই বেনিয়মের অভিযোগ ওঠে৷ তাই সম্প্রতি তদারকিতে যুক্ত করা হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকদের৷ কিন্তু তারও মাঝে এমন নজির তৈরি করল দাসপুরের কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়৷ মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ তুলে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ৷ স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২৭ জন৷ এর আগে মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে মাঝে মাঝেই পড়ত পোনা মাছ থেকে শুরু করে মুরগির মাংস৷ এবার স্বাদ বদল করতে সোমবার পাতে পড়ল রুপোলি শস্য৷ স্কুলের মাস্টারমশাইরা চাঁদা তুলে কিনে এনেছিলেন ইলিশ মাছ। চারজন শিক্ষক দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের ভোজনের তদারকি করলেন৷ আমন্ত্রিত ছিলেন স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য কাঞ্চন মাইতি ও দীপালি প্রামাণিক৷ স্কুলের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন, “ছোট ছোট পড়ুয়াদের পাতে ইলিশ তুলে দিয়ে আমরাও খুশি।
[বাজপেয়ীকে শ্রদ্ধা কুলটি বিজেপির, প্রথা মেনে পারলৌকিক ক্রিয়ার আয়োজন]
সর্বশেষ খবর
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?