সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : হাই রোডের ধার থেকে উদ্ধার হল এক যুবকের পোড়া, নগ্ন মৃতদেহ। পুলিশের অনুমান, দিন তিনেকের পুরনো এই মৃতদেহটি। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কল্যাণী হাই রোড সংলগ্ন বন্দিপুর বিলের ধার থেকে দেহটি উদ্ধার হয়।
দুপুরের পর থেকেই পথচারীদের নাকে দুর্গন্ধ আসছিল। বিকেলের পর থেকে সে গন্ধ আরও প্রকট হয়। তাঁরাই মৃতদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশের অনুমান, মৃত ওই যুবকের বয়স তিরিশের কাছাকাছি। দিন তিনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। দেহের উপরের অংশের বেশিরভাগই পুড়ে গিয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহের পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে বলে ঘোলা থানার পুলিশ জানিয়েছে।
হাতে গন্ধের ভয়ে পেঁয়াজ, রসুন কাটবেন না! হয় নাকি?
সর্বশেষ খবর
-
এইচআইভি আক্রান্ত বলে তৃণমূল আমলে কাজ হারান স্বাস্থ্যকর্মী! ‘বরদাস্ত নয়’, পদক্ষেপের নির্দেশ শারদ্বতের
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা