৭০০ টাকা ধার নিয়েছিল ভাই। পাওনাদার যুবক টাকা ফেরত চায়। এই নিয়ে ৩০ বছরের দাদার সঙ্গে তুমুল বচসা বাঁধে। এক সময় মেজাজ হারিয়ে পাওনাদার ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দিল্লির রোহিনীর বাসিন্দা যুবককে। মাত্রা ৭০০ টাকার জন্য খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মুকেশ যাদব। মুকেশের ভাই সতীশ ৭০০ টাকা ধার নিয়েছিল টোটোচালক শচীন ওরফে সাগরের কাছ থেকে। শচীন অনেক দিন ধরেই ধারের টাকা ফেরত চাইছিল। রবিবার বেগমপুর বিহার এলাকায় তাঁর মুখোমুখি হয় সতীশ। সঙ্গে ছিলেন মুকেশও। টাকা চায় শচীন। বলে এখুনি দিতে হবে। সেই সময় ভাইয়ের পাশে দাঁড়িয়ে বচসায় জড়ান মুকেশ। এক সময় হাতাহাতি শুরু হয়। অভিযোগ, তখনই পকেট থেকে ধারাল ছুরি বের করে মুকেশকে এলোপাথাড়ি কোপায় শচীন।
আরও পড়ুন:
রক্তাক্ত মুকেশ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল ছেড়ে পালান শচীন। দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত মুকেশকে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় শচীন-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, টোটোচালক শচীনের বিরুদ্ধে এর আগে চুরির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির