Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

স্কুলের শৌচাগারে অশরীরী আতঙ্ক, বাঁকুড়ায় গ্রেপ্তার ২ ওঝা

গুজব ছড়ানোর এরাই নেপথ্য কারিগর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৬:৫৫

options
link
স্কুলের শৌচাগারে অশরীরী আতঙ্ক, বাঁকুড়ায় গ্রেপ্তার ২ ওঝা zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের শৌচাগারে আছে ভূত। ঘুরে বেড়াচ্ছে ছায়ামূর্তি। পড়ে আছে গলাকাটা দেহ। এমনকী রক্তও। এরকমই গুজবের জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বাঁকুড়ার মির্জাপুর স্কুলের ছাত্রীরা। অবশেষে এই কাণ্ডে গ্রেপ্তার করা হল ২ ওঝাকে।

ক্লাসরুমে ভূতের ‘নৃত্য’! আতঙ্কে দত্তপুকুরের স্কুলে ছুটি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাঁকুড়ার কোতুলপুরের এই স্কুলকে ঘিরে ক’দিন ধরেই শোরগোল জেলায়। স্কুলের শৌচাগারেই নাকি ভূতের বাসা। আর সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। যখন শম্পা কুণ্ডু নামে এক ছাত্রী শৌচাগার থেকে  ‘ভূত ভূত’ চিৎকার করে বেরিয়ে আসে। মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসার পর জানা যায়, প্যানিক অ্যাটাকেই অসুস্থ সে। কিন্তু ওই ভূতের ভয় ঘাড় থেকে নামেনি। ফলে ওঝার দ্বারস্থ হয় ছাত্রীটির অভিভাবকরা। ওঝারাই জানায় স্কুলের শৌচাগারে ভূত আছে। ঘটনাচক্রে কিছুদিন আগেই স্কুলের এক ছাত্র আত্মহত্যা করেছিল। এরপর দু’য়ে দু’য়ে চার হতে আর অসুবিধা হয়নি। হু হু করে ছড়ায় গুজব।

[ স্কুলের শৌচাগারে ঘুরছে ছায়ামূর্তি, বাঁকুড়ায় আতঙ্কে অসুস্থ ছাত্রীরা ]

এই আতঙ্ক কাটাতে সোমবার স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলে গিয়ে পড়ুয়াদের এই কুসংস্কার সম্পর্কে বোঝান বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলে খোলসা হয় যে ওই ওঝা ও তাঁর স্ত্রীই আসলে এই গুজবের নেপথ্য কারিগর। এরপরই গ্রেপ্তার করা হয় শীতল বাগ নামে ওই ওঝা ও তার স্ত্রীকে। বিষ্ণুপুর আদালতে তাদের তোলা হবে বলেই জানা যাচ্ছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.