সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ স্বাভাবিকভাবেই স্কুলে গিয়েছিল। কিন্তু শৌচাগারে যেতেই ঘিরে ধরল একরাশ আতঙ্ক। কেবলই মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে অশরীরী ছায়ামূর্তি। আতঙ্কের জেরে ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকে বাঁকুড়ার কোতুলপুরের একটি স্কুলের ছাত্রীরা। এমনকী স্কুলের শৌচাগারে যেতেও নারাজ হয় তারা।
[ ‘তারকেশ্বর নিয়ে মিথ্যে রটনাকারীরা মন্দির ভেঙে পড়লে এগিয়ে আসেন না’ ]
বাঁকুড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ আসছিল। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ছাত্রীরা জানাচ্ছিল, শৌচাগারে ঘুরে বেড়াচ্ছে ছায়ামূর্তি। কেউ কেউ স্কুলের শৌচাগারে গলা কাটা দেহ, এমনকী রক্তও দেখতে পেয়েছে। আতঙ্কের জেরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে শম্পা নামে এক ছাত্রী। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান প্যানিক অ্যাটাকের কারণেই অসুস্থ হয়ে পড়েছিল ওই ছাত্রী। এদিকে প্রত্যন্ত অঞ্চলে এহেন আতঙ্কে ওঝারও দ্বারস্থ হন মেয়েটির বাবা। ওই ওঝাই শম্পার বাবাকে জানান, স্কুলের শৌচাগারে অশরীরী আছে। মেয়ে সেই কারণেই অসুস্থ হয়েছে। এই কথাই ছড়িয়ে পড়ে। ছাত্রীদের মধ্যে তো বটেই, অভিভাবকদের মধ্যেও তীব্র আতঙ্ক দেখা যায়। এর জেরে একাধিক ছাত্রী জানায়, স্কুলের শৌচাগারে যেতেই ভয় করছে তাদের। গেলেই অসুস্থ হয়ে পড়বে বলেও আতঙ্কে ছিল ছাত্রীরা।
[ মধুচক্রের ফাঁদে স্বর্ণ ব্যবসায়ী, ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেলের চেষ্টা ]
খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। কুসংস্কারের জেরেই এই আতঙ্ক ছড়াচ্ছে বলে জানান তাঁরা। এর নেপথ্যে অন্য কোনও ভিত্তি থাকতে পারে না বলেই মত বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের।গুজবের জেরেই এই আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করা হলেও এর সঙ্গে কোনও অসামাজিক কাজের চক্র জড়িয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট!
-
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া নিন্দা ভারতের