Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ঘুটিয়ারি শরিফে নয়ানজুলিতে পড়ল গাড়ি, মৃত ২

ঘটনার পরই এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৩:১২

options
link
ঘুটিয়ারি শরিফে নয়ানজুলিতে পড়ল গাড়ি, মৃত ২ zoom

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: মেরামতির পরীক্ষা করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়ারি শরিফের পথের দাবি এলাকার ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হল দুই ব্যক্তির। এই খবরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

[নীলরতন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, অভিযোগ গাফিলতির]

জানা গিয়েছে, নয়ানজুলিতে গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। মৃত দুই ব্যক্তির নাম গৌতম হাওলাদার (৩৭) এবং মহাদেব দে (৩৮)। তাঁরা ওই এলাকারই একটি গ্যারাজে কাজ করতেন। সম্ভবত, মেরামতের পর পরীক্ষা করার জন্যই গাড়িটি চালাচ্ছিলেন তাঁরা। সেই সময় এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা সোমবার রাতেই দুর্ঘটনা ঘটে। এঁদের বাড়ি ঘুটিয়ারি শরিফেই। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে নয়ানজুলিতে গাড়িটি পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর দেওয়া হয় মৃতদের বাড়িতেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্ব বাংলা বিতর্কে মুকুলের বিরুদ্ধে ফৌদজারি ও মানহানির মামলা অভিষেকের]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। কিন্তু ওই দুই ব্যক্তি গাড়ির গেট খুলে বের হতে পারেননি। একরকম গাড়ির মধ্যেই জলে ডুবে দমবন্ধ হয়ে মৃতু্য হয়েছে। বাসিন্দাদের অনুমান, রাতে রাস্তায় সম্ভবত অন্য কোনও গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি জলের মধে্য যায়। অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

[‘নিজের প্রচারে ব্যস্ত, মোদি কি ভুলে গিয়েছেন যে উনি দেশের প্রধানমন্ত্রী?’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.