শান্তনু কর, জলপাইগুড়ি: হাত বাঁধা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার কলেজ ছাত্রীর মৃতদেহ৷ বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার করা হয়৷ পরিজনদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে৷ গোটা ঘটনার নেপথ্যে এলাকারই এক যুবকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁদের৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়ির ভোটপট্টিতে৷ যদিও ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা৷
[ভরা বাজারে গুলি ছুঁড়ল মত্ত যুবক, গণধোলাই স্থানীয়দের]
ময়নাগুড়ির ভোটপট্টিতে ছোট থেকেই বাস ওই কলেজছাত্রীর৷ স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্যই কলেজে ঢুকেছিল৷ এলাকায় সুনাম ছিল ছাত্রীর৷ প্রতিবেশীরাও বেশ পছন্দ করত তাকে৷ বুধবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না ছাত্রীকে৷ বৃহস্পতিবার সকালে তখনও কিশোরীর নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা গোটা এলাকায় রটেনি৷ এদিকে, ভোরেই এক মহিলা বাঁশবাগানের সামনে দিয়ে যাচ্ছিলেন৷ ওই মহিলা দেখেন বাঁশবাগানে কেউ পড়ে রয়েছেন৷ তিনি জানান, ‘‘প্রথমে ভেবেছিলাম কোনও মদ্যপ ব্যক্তি নেশার ঘোরে হয়তো বাঁশবাগানে শুয়ে রয়েছেন৷ তারপর এগিয়ে গিয়ে দেখলাম পড়ে রয়েছে ওই কিশোরী৷’’ মহিলার চিৎকারে জড়ো হয়ে যান অন্যান্যরা৷ তাঁরা দেখেন, হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে নিখোঁজ কলেজ ছাত্রী৷ শুধু তাই নয়, শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে তার৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ চিকিৎসকেরা জানান, ততক্ষণে মারা গিয়েছে ছাত্রীটি৷
[নদী পার হয়ে গুলবারের চোলাই ঠেকে আসত গরিবের ‘গরল’]
খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়৷ পুলিশ কিশোরীর দেহ জলপাইগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ শরীরের ক্ষতচিহ্ন দেখে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে তাকে৷ কিশোরীর পরিজনদের দাবি, দীর্ঘদিন ধরেই এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিত৷ তাতে রাজি ছিল না কিশোরী৷ বুধবার মোবাইলে কথাও বলে দুজনে৷ ওই যুবকই তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে বলেই অভিযোগ কিশোরীর পরিবারের৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, ইতিমধ্যেই কিশোরীর পরিজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে পুলিশ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্টভাবে বলতে পারছেন না আধিকারিকরা৷ ওই রিপোর্ট হাতে আসার অপেক্ষাতেই রয়েছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’