Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

পাহাড়ে গ্রেপ্তার গুরুংপন্থী নেতা দীপক তামাং, উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার

শিরুবাড়িতেই নাকি দুই মাস ধরে অস্ত্র প্রশিক্ষণ চলছিল। নেপথ্যে জঙ্গিরাও?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৭, ০৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৭, ০৭:২৯

options
link
পাহাড়ে গ্রেপ্তার গুরুংপন্থী নেতা দীপক তামাং, উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার zoom

ব্রতীন দাস: পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল বিমলপন্থী নেতা দীপক তামাংকে। শুক্রবার রাতেই আলগারা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। এনিয়ে পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কালিম্পংয়ের পেডং থেকে বিশাল অস্ত্রভাণ্ডার-সহ গ্রেপ্তার করা হয়েছে বিবেক রাই ও রাখি ছেত্রী নামে দুই জনকে। প্রায় ১৮০০ রাউন্ড গুলি, ১০০০ ডিটোনেটর, নাইন এমএম পিস্তল, একে ৪৭ পর্যন্ত উদ্ধারের খবর মিলেছে।

[ছোট ছেলেও ফৌজে যাবে, বলছেন গর্বিত শহিদের বাবা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর একজন অভিযুক্তর নাম এখনই জানাতে রাজি হননি দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। যেমন, শিরুবাড়ির যে এলাকায় এসআই অমিতাভ মালিকের মৃত্যু হয়েছে সেখানে গত দুই মাস ধরে বিমলপন্থীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। শিবিরে নিয়মিত যাতায়াত ছিল মোর্চা নেতা বিমল গুরুংয়ের। এমনকী, বিমলপন্থীদের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি যোগের কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুরুংদের আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ৪ জন ব‍্যবসায়ীর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। এঁদের দু’জন দার্জিলিংয়ের, একজন কালিম্পংয়ের এবং একজন সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে।

07eb9dac-c817-47f5-a909-fe393c94b70d

এদিকে শহিদ অমিতাভ মালিকের দেহ শনিবার কলকাতায় আনা হবে। দেহ নিতে বিমানবন্দরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, মধ্যমগ্রামের বিধায়ক তথা চেয়ারম্যান রথীন ঘোষ-সহ অন্যান্য পুলিশকর্তারা হাজির থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মৃত এসআই-এর বাবাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নিয়মের খাতিরে নয়, মানবিকতার কথা মাথায় রেখেই তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

e852e64e-5469-42c3-abe9-954b31ec7a09

[ডোকলামে ‘ড্রাগনের’ পদধ্বনি, আলোচনায় উদ্বিগ্ন থিম্পু ]

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অমিতাভর মৃত্যুর যাবতীয় দায় পুলিশের উপরই চাপিয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই মৃত্যুকে হাতিয়ার করে মোর্চাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর বিচারবিভাগীয় কিংবা এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে। তবে শোনা যাচ্ছে, রোশনের এই সাফাই দেওয়ার চেষ্টায় মন গলেনি পাহাড়বাসীর। এসআই মৃত্যুর পর থেকে অনেক গুরুং অনুগামীই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। এত কিছুর পরও অবশ্য পাহাড়ের পরিস্থিতি শনিবার স্বাভাবিক। অনেক জায়গাতেই দোকানপাট খুলেছে। কম সংখ্যায় হলেও পর্যটকদের দেখা মিলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.