Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Manoj Tiwari

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির শিবপুরের অফিসে মিলল কন্ডোম! তৃণমূল কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিস ঘর থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিস থেকে মিলল কন্ডোম! শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠ ক্লাব থেকে তরোয়াল ও হকি স্টিকও উদ্ধার হল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২১:৩২

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২১:৩২

options
link
প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির শিবপুরের অফিসে মিলল কন্ডোম! তৃণমূল কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ zoom
তৃণমূল কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ। নিজস্ব চিত্র
Advertisement

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিস ঘর থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিস থেকে মিলল কন্ডোম! শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠ ক্লাব থেকে তরোয়াল ও হকি স্টিকও উদ্ধার হল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে প্রচুর সংখ্যায় ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। বিভিন্ন কার্যালয়ের ঘর থেকে উদ্ধার হয়েছে খাট, বিছানা, কন্ডোমও।

এবার সেই ঘটনা দেখা গেল শিবপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয় থেকে। মনোজ তিওয়ারি প্রাক্তন ক্রিকেটারও। তাঁর অফিস থেকে কন্ডোম পাওয়া গেল। শুধু তাই নয়, তাঁর ঘনিষ্ঠ ক্লাব থেকে তরোয়াল ও হকি স্টিকও উদ্ধার হলে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বালিটিকুড়িতে মনোজ তিওয়ারি ও তাঁর সহযোগীরা যে ক্লাব ঘরে বসতেন সেখান থেকে শুক্রবার উদ্ধার হয় তরোয়াল ও হকিস্টিক। শুক্রবার দুপুরে উত্তেজিত জনতা প্রথমে তাঁর কার্যালয় ঢুকে কন্ডোম উদ্ধার করেন। তারপর ওই ক্লাব ঘরে ঢুকে তরোয়াল ও হকি স্টিক উদ্ধার করেন।

Advertisement

তাঁরা বিক্ষোভ দেখিয়ে বলেন, ‘‘এটা অত্যন্ত লজ্জার, মনোজ তিওয়ারির মতো একজন ক্রিকেটার তৃণমূল করার জন্য তাঁর কার্যালয় থেকে কন্ডোম ও অস্ত্র পাওয়া যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এটা সারা বাংলার পক্ষে লজ্জার।” শুধু মনোজ তিওয়ারির কার্যালয় থেকে সরকারি ত্রাণ উদ্ধার নয়, বালিটিকুড়িতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডলের বাড়িতে ঢুকেও বালতি, রড, হাওড়া পুরসভার জঞ্জাল ফেলার বালতি এদিন উদ্ধার করে জনতা। এমনকী উত্তেজিত জনতা স্থানীয় তৃণমূল কার্যালয় ভাঙচুর চালিয়ে এলাকার এক তৃণমূল নেতা চাঁদু খাঁ-কেও মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দাসনগর থানার পুলিশ। বাসিন্দাদের হাতে আইন না তুলে নিতে অনুরোধ করেন তাঁরা। পুলিশ বিক্ষোভকারীদের স্পষ্ট জানান, থানায় লিখিত অভিযোগ জানালে ব্যবস্থা নেবে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.