দলের চরম দুর্দিন, শিবির ভেঙে চৌচির। দু’দিন পর দলের প্রতীক, তহবিল, পার্টি অফিস – এসব হাতে থাকবে কি না, ঘোর সন্দেহ। অত্যন্ত বিশ্বাসভাজনদের সঙ্গে নিয়ে প্রতি মুহূর্তে নতুন করে স্ট্র্যাটেজি করতে হচ্ছে। তা সত্ত্বেও সতীর্থদের প্রতি সমান যত্নশীল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ সুব্রত বক্সিকে দেখতে গেলেন তিনি। ভবানীপুরে তাঁর বাড়ি গিয়ে চিকিৎসকের সঙ্গেও কথা বললেন। বিশদে খোঁজখবর নিলেন সুব্রত বক্সির (Subrata Bakshi) শারীরিক অবস্থার। ঘন্টাখানেক পর অবশ্য মমতা ফিরে যান কালীঘাটে।
আসলে পঁচাত্তর পেরনো বক্সির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন সুব্রত বক্সি।শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের সেই বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের সঙ্গে বিশদে কথা বলেন। জানতে চান, এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি সুব্রত বক্সির? সেসব খোঁজ নেন। সূত্রের খবর, মমতা নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন।
আরও পড়ুন:
ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে দলের রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি চান সুব্রত বক্সি। তিনি মমতার দলের প্রথম দিন থেকেই এই পদের দায়িত্ব সামলেছেন। তাঁর অনুরোধ মেনে নেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির বদলে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে পঁচাত্তর পেরনো বক্সির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন সুব্রত বক্সি।
শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের সেই বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের সঙ্গে বিশদে কথা বলেন। জানতে চান, এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি সুব্রত বক্সির? সেসব খোঁজ নেন। সূত্রের খবর, মমতা নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন। এদিকে, যখন সুব্রত বক্সিকে দেখতে গিয়েছিলেন মমতা, ঠিক সেসময় বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে তৃণমূলের পার্টি অফিসের দখল ঘিরে তুমুল উত্তেজনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ওই কার্যালয়ের ভিতরে গিয়ে নতুন তালা লাগিয়ে দেন। খবর পেয়ে সেখানে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ফলে দলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর