সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন সপ্তাহ দুয়েকও হয়নি৷ এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক৷ টেক স্যাভি ‘দিদি’-র হাত ধরতে প্রস্তুত মার্কিন টেক-জায়ান্ট গুগলও৷
নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘ডিজিটাল ইন্ডিয়া’-র মতোই শীঘ্রই রাজ্যভিত্তিক ডিজিটালাইজেশন প্রকল্প শুরু করবে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বস্ত সেনাপতি তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন এই বিষয়ে খোঁজ খবর নিতে৷ সম্প্রতি গুগল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন আনন্দনের সঙ্গে বৈঠক করেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অম্বরিশ দাশগুপ্ত৷ গত সোমবার ৩০ মে হয় সেই বৈঠক৷ সেই বৈঠকেই রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন রঞ্জন আনন্দন৷ সূত্রের খবর, রাজ্যভিত্তিক ডিজিটালাইজেশন প্রকল্পের অধীন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজে আগ্রহী গুগল৷ সেই ব্যাপারেই সরকারের সাহায্য চায় মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা৷ তার জন্যই মন্ত্রীর দ্বারস্থ হয়েছে তারা৷ আগামী মাসেই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী গুগল৷ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সে কথাই জানিয়েছে গুগল কর্তৃপক্ষ৷ ব্রাত্য বসু বলেছেন, ‘পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আমরা সর্বদা সচেষ্ট৷ গুগলের সঙ্গে বৈঠকে আমি সত্যিই আগ্রহী৷’
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির