Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

শ্রীরামপুরের নার্সিংহোমে দুষ্কৃতী দৌরাত্ম্য, পিস্তল নিয়ে আইসিইউতে তাণ্ডব

আহত ২ কর্মী, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৭, ০৩:২২

options
link
শ্রীরামপুরের নার্সিংহোমে দুষ্কৃতী দৌরাত্ম্য, পিস্তল নিয়ে আইসিইউতে তাণ্ডব zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পিস্তল উঁচিয়ে নার্সিংহোমের আইসিইউর মধ্যে তাণ্ডব। চিকিৎসক, কর্মীদের শাসানি। দশমীর সাত সকালে দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী থাকল হুগলির শ্রীরামপুর। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

[ফের মনুয়া কাণ্ডের ছায়া, পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিকের হাতে খুন যুবক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার দুর্ঘটনায় আহত এক যুবককে নিয়ে দুই দুষ্কৃতী যায় শ্রীরামপুরের মানিকতলার এক বেসরকারি নার্সিংহোমে। জিটি রোড লাগোয়া ওই নার্সিংহোমের রিসেপশনে যুবকের চিকিৎসা নিয়ে কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের একপ্রস্থ বচসা হয়। এরপর আইসিইউতে আহতকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেসময় পিস্তল উঁচিয়ে দুষ্কৃতীরা আইসিইউতে ঢুকে পড়ে। কর্মীরা বাধা দিলে আগ্নেয়াস্ত্র  দেখিয়ে তাদের হুমকি দেওয়া হয়। এমনকী তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের তাণ্ডবে নার্সিংহোমে থাকা রোগী ও রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। যাওয়ার আগে তারা শাসানি দিয়ে যায়। নার্সিংহোমে ভাঙচুর চালায়। এরপর বেলার দিকে শ্রীরামপুর থানায় ওই দুষ্কৃতীদের নামে অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনাস্থলে যায়। কর্মীদের সঙ্গে কথা বলে। নার্সিংহোমের কোনও কর্মী দুষ্কৃতীদের আগে থেকে চিনত কিনা আপাতত সেটা তা খতিয়ে দেখা হচ্ছে। নার্সিংহোম থেকে বেরিয়ে তারা কলকাতা নাকি বৈদ্যবাটির দিকে গিয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। তাণ্ডবের সিসিটিভি ফুটেজ নার্সিংহোম কর্তৃপক্ষর থেকে তদন্তকারীরা সংগ্রহ করেছেন। পুলিশ আশাবাদী এই ফুটেজের মাধ্যমে শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে। অভিযুক্তদের বিরুদ্ধে ৫০৬ ধারা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

এই ঘটনায় রোগীদের পাশাপাশি নার্সিংহোমের কর্মীরা আতঙ্কিত। সোমনাথ ভড় নামে হাসপাতালের এক কর্মী জানান, তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন। ফের নার্সিংহোম কাজ করবেন কিনা তা নিয়ে বেশ উদ্বিগ্ন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.