চঞ্চল প্রধান, হলদিয়া: গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘটনাটি ঘটে। হাসপাতালে আরও দুই পুলিশ কর্মী। তবে ঘাতক লরিতে গরু ছিল কি না তা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দুষ্কৃতীরা একটি লরি নিয়ে পালাচ্ছিল। মনে করা হচ্ছে, সেই লরিতে গরু পাচার করা হচ্ছিল। পুলিশের টহলদারি ভ্যান লরিটিকে ধাওয়া করছিল। সেই সময় লরিটি পুলিশের ভ্যানে ধাক্কা মারে। তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় লরিটি। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশের গাড়ি চালকের নাম সহদেব প্রধান। রেয়াপাড়ার বাসিন্দা। বয়স ২৫ বছর। তিনি রেয়াপাড়া থানার গাড়ি চালাতেন। বাড়িতে বৃদ্ধা মা এবং ভাই রয়েছেন। সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় রাজনীতির রং লেগেছে।
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন