শাহজাদ হোসেন, ফরাক্কা: মুখ্যমন্ত্রীর অনুরোধ ‘উড়িয়ে’ মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। দেখা করলেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তিনি বাড়ি থেকে বেরতেই তাঁকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা। বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি মুর্শিদাবাদে বিক্ষোভ কার্যত ‘গুন্ডামি’র আকার নেয়। পরিস্থিতি শান্ত হতেই গতকাল শুক্রবার পার্শ্ববর্তী জেলা মালদহে যান রাজ্যপাল। সেখানে স্কুলে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। শনিবার সকালে তিনি জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। তাঁদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি বলেন, “আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবেন। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাব। কেন্দ্রকেও বলব।” জাফরাবাদে প্রায় ১৩ মিনিট ছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেতবোনা রওনা হয়েছেন তিনি।
বাবা-ছেলের খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।যার মধ্যে রয়েছে মূলচক্রী এনজামুলও। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য। তদন্ত শুরু হয়েছে। এদিকে স্থানীয়দের বারবার বিএসএফ ক্যাম্প তৈরির দাবিতে প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশের উপর আস্থা নেই? তবে হিংসার ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
-
ভয়াল ভাঙন! রতুয়ায় গঙ্গাবক্ষে তলিয়ে গেল স্কুলের একাংশ
-
টিনটিন না অ্যাসটেরিক্স? কমিকসের দ্বন্দ্ব সমাস
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের