দেবব্রত মণ্ডল, গোসাবা: মোটরচালিত ইঞ্জিন ভ্যান উলটে মৃত্যু হল ঠাকুরদা ও নাতির। তাঁরা হলেন গোপাল বেরা (৫৫) ও সুদীপ বেরা (১৪) ওরফে আকাশ। গোসাবা(Gosaba) থানার অন্তর্গত বালি ১ পঞ্চায়েতের বালি বাজার এলাকার ঘটনা। পরিবারের দুই প্রজন্মের সদস্যের মৃত্যুতে বাকরুদ্ধ বেরা পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল বেরা পেশায় মুদি ব্যবসায়ী। এলাকার বিভিন্ন হাটে ঘুরে ব্যবসা করতেন তিনি। বুধবারে দশম শ্রেণীর ছাত্র নাতিকে নিয়ে গিয়েছিলেন স্থানীয় হাটে। হাট শেষে ওই রাতেই বালি বাজার থেকে মালপত্র নিয়ে নিজেদের ইঞ্জিন ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন।
[আরও পড়ুন : নন্দীগ্রাম দিবসে পোস্ট মমতা-অভিষেকের, শহিদস্মরণে সন্দেশখালি তোপ শুভেন্দুর]
চালকের আসনে ছিল নাতি সুদীপ। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে আচমকা ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নাজুলিতে উলটে যায়। গুরুতর জখম হন দুজনে।
[আরও পড়ুন : ভোটপ্রচারে নেমে ‘ভালোবাসার চোট’ পেলেন দেব! দাসপুরে শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে ডানহাতে আঘাত]
ঘটনাস্থল থেকে বাড়ির দূরত্ব খুব বেশি না হওয়ায় খবর যায় বাড়িতে। এলাকার লোকজন ও পরিবারের সদস্যরা দুজনকে নয়ানজুলির জল থেকে তুলে চিকিৎসার জন্য তড়িঘড়ি স্থানীয় এক নার্সিংহোমে(Nursing Home) যায়। তবে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। গোসাবা থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে।
সর্বশেষ খবর
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?