সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly)। তবে প্রকাশ্যে এসে সদ্যই তাঁকে ‘ইনোসেন্ট’ বলে দাবি করেছেন স্বামী গোপাল দলপতি। জামাইয়ের দাবির পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই হৈমন্তীকে এবার ক্লিনচিট দিলেন তাঁর মা বুলা গঙ্গোপাধ্যায়।
রবিবার হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়ির সামনে ফের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন হৈমন্তীর মা বুলা গঙ্গোপাধ্যায়। এদিন তিনি দাবি করে, “আমার মেয়ে শান্ত। সৎ। লোকে একদিন বুঝবে ও কত ভাল। ও সৎ বংশের মেয়ে। কোনও দু’নম্বরি কাজ করতে পারে না। মেয়ে কিছু কাজে হয়তো ব্যস্ত। ও সামনে আসবে। কবে আসবে জানি না। ওকে ফাঁসানো হতে পারে।”
[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]
এর ঠিক দু’দিন আগে অর্থাৎ শুক্রবারও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন হৈমন্তীর মা। সেই সময় অবশ্য মেয়ের বিষয়ে কিছুই তাঁর জানা নেই বলে দাবি করেছিলেন। এমনকী মেয়ে অনেকদিন তাঁর বাড়িতে আসেননি বলেও জানান। হৈমন্তীর স্বামী অর্থাৎ তাঁর জামাই গোপাল দলপতি কী করেন, কোথাও থাকেন, সে বিষয়টিও তাঁর অজানা বলেই দাবি করেছিলেন হৈমন্তীর মা। তাহলে মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে কীভাবে নিজের মেয়েকে ক্লিনচিট দিলেন, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার গোপাল দলপতির প্রতিক্রিয়ার পরই কি বয়ান বদল করলেন বুলাদেবী, প্রশ্ন থেকেই যায়।
[আরও পড়ুন: অলৌকিক! ২০ ফুট গভীর কুয়োতে পড়েও জীবিত সদ্যোজাত, রাতভর ফণা তুলে পাহারায় সাপ]
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!