বাবুল হক, মালদহ: আমবাগান থেকে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মালদহে (Malda)। ঠিক কী ঘটেছিল? ওই তরুণী কীভাবে ওই আমবাগানে গেলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাতসকালে মালদহের ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুরজোত এলাকার একটি আমবাগানে এক তরুণীকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, একটি টোটোয় করে তাঁকে নিয়ে আসা হয়। দেখেই বোঝা যায় যে, তরুণী নেশাগ্রস্থ ছিলেন। স্থানীয়রা বিষয়টা টের পাওয়া মাত্রই টোটোচালককে ধাওয়া করে। তাঁকে ধরার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ওই টোটোচালক পালিয়ে যান। এর পর স্থানীয়রা অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে পরে পুলিশি সহযোগিতায় উদ্ধার করে নিয়ে যায় মালদহ মেডিক্যাল কলেজে।
[আরও পড়ুন: এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ মলয়, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর। এদিন একটি টোটো করে আরাপুরজোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলা এসেছিলেন। টোটোচালক তাঁকে বাগানে ফেলে রেখে চম্পট দেয়। কিন্তু কে ওই মহিলা? কে টোটোচালক? কী কারণে ওই মহিলাকে আনা হয়েছে আমবাগানে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন