বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: স্বামীর মৃত্যুর দশ দিনের মাথায় আত্মঘাতী স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুরে। রবিবার সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে মহিলার ঝুলন্ত দেহ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃতার নাম চুমকি মঠ। নদিয়ার শান্তিপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তাঁর স্বামী সৌগত মঠের এলাকায় একটি খাবারের দোকান ছিল। গত ৭ জুলাই, মস্তিষ্কের সমস্যার কারণে মৃত্যু হয় সৌগতবাবুর। স্বাভাবিকভাবেই বাড়িতে শোকের পরিবেশ। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা। রবিবার সকালে সৌগত ও চুমকির মেয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন মা অর্থাৎ চুমকিদেবী। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জানানো হয় বিষয়টি। খবর দেওয়া হয় পুলিশে।
[আরও পড়ুন: ICSE দশম শ্রেণির ফলপ্রকাশ, প্রথম স্থানে ৪ জন, সেরার তালিকায় বাংলার বেশ কয়েকজন]
শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মহিলার দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কেন আত্মঘাতী হলেন ওই মহিলা? পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন চুমকিদেবী। প্রাথমিকভাবে অনুমান, স্বামীর মৃত্যুর অবসাদেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছাড়া এলাকায়। মঠ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিবেশীরা।
[আরও পড়ুন: বিজেপির নয়া চাল? দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্য তৃণমূল বিধায়ককে ফোনে চাপ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট