গোবিন্দ রায়, বসিরহাট: শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ভয়ংকর দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। রেলপুলিশের তরফেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে পড়ে গেলেন ওই ব্যক্তি? তা জানতে তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুকুমার সরকার। তাঁর বয়স ৫৩ বছর। বসিরহাটের মাটিয়া থানা এলাকার নেহালপুরের বাসিন্দা তিনি। এদিন সকালে আপ হাসনাবাদ লোকালে উঠেছিলেন তিনি। ট্রেনটি চাঁপাপুকুর স্টেশন ছেড়ে উত্তর দেবীপুর যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। জানা যাচ্ছে, ৩৭ নম্বর রেলগেটের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান ওই প্রৌঢ়। খবর পাওয়ামাত্রই তাঁকে উদ্ধার করে আরপিএফ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের কাছ থেকে পাওয়া যায় পরিচয়পত্র ও মোবাইল ফোন। তার সূত্র ধরেই যোগাযোগ করা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। এদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু কীভাবে ট্রেন থেকে পড়ে গেলেন সুকুমার? প্রবল ভিড়ের চাপ? নাকি কেউ ধাক্কা দিয়েছিলেন? ঝাঁপ দিয়ে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। ঠিক কী কারণে এই মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত।
সর্বশেষ খবর
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে