Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
'Haunted Park' in Jhargram

রাতে নিজেই দুলছে দোলনা! ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্কের ভিডিও ভাইরাল হতেই ছড়াল ভূতের আতঙ্ক

কী বলছে বিজ্ঞানমঞ্চ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২০, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২০, ১৮:১৪

options
link
রাতে নিজেই দুলছে দোলনা! ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্কের ভিডিও ভাইরাল হতেই ছড়াল ভূতের আতঙ্ক zoom
Advertisement

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: আলো আধাঁরির মধ্যে আপনা থেকেই দুলে চলেছে দোলানা।তার সাথে তারস্বরে চলছে কুকুরে চিৎকার।কীভাবে দুলছে দোলনা? তা নিয়ে নানা প্রশ্ন।তবে কি ভূত? বিজ্ঞান ও প্রযুক্তির যুগে তা মেনে নেওয়া দুষ্কর। তবে সেই যুগে দাঁড়িয়ে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতেই ছড়িয়েছে ভূতের আতঙ্ক। যদিও স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন এটা পুরো আজগুবি ব্যাপার। কারও কোন কারসাজি রয়েছে এর পিছনে।

ঝাড়গ্রাম (Jhargram) শহরের দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা পার্ক।এই পার্কটি অত্যন্ত মনোরম। শাল গাছ দিয়ে ঘেরা। পার্কে রয়েছে সুন্দর হাঁটার রাস্তা। শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে নানা খেলার সামগ্রী। এই পার্কে প্রতিদিন অনেকই আসেন সন্ধেয় সময় কাটাতে। অভিভাবকেদের হাত ধরে শিশুরা আসে খেলাধূলা করতে। ঝাড়গ্রাম শহরের এই পার্কেই প্রতিবছর ঘোড়াধরা সর্বজনীন দুর্গাপুজোও হয়।এবারও কিছুদিন আগেই হয়ে গিয়েছে পুজো। ঝাড়গ্রাম ব্লকের বিডিও অফিসের অদূরে পার্কটি। গত দু’দিন ধরে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ, ফেসবুকে ঘুরছে ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আলো আঁধারিতে পার্কের একটি দোলনা দুলে চলছে। একটা যেন ভৌতিক পরিবেশ দেখে মনে হচ্ছে।এই ভিডিওটি ভাইরাল হতেই লোকের মুখে মুখে ছড়াচ্ছে সেকথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ‘তৃণমূল নেতা’র অনুষ্ঠানে চটুল নাচের প্রতিবাদে সরব দলের একাংশ]

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে এই পার্কে কখনও এ ধরনের কিছু দেখা যায়নি। কারও কোন অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়েও অনেকই প্রশ্ন তুলছেন। তবে ঘোড়াধরা পার্ক এলাকার যুবকরা এই ঘটনার পরে পার্কের উপর নজর রাখবেন বলেই জানান। স্থানীয় বাসিন্দা তথা ঘোড়াধরা অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক উজ্বল পাত্র বলেন, “এটা একেবারে আজগুবি ঘটনা। এর পিছনে কার কোনও অভিসন্ধি থাকতে পারে। আগে এই ধরনের কোন ঘটনা ঘটেনি।তবে এবার আমরা পার্কের উপর নজর রাখব।আমরা বিষয়টি পুলিশ, প্রশাসনের নজরেও আনব কারা এটা করেছে সেটা যাতে দেখা হয়।” বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক কুণাল দে বলেন, “যেভাবে জোরে দোলনা দুলতে দেখা যাচ্ছে তার জন্য বল প্রয়োগের প্রয়োজন। শুরুটা তো দেখা যাচ্ছে না। এর সঙ্গে কোন ভৌতিক ব্যাপারই নেই। এর পিছনে কারো কোন উদ্দেশ্য বা অভিসন্ধি থাকলেও থাকতে পারে।”

[আরও পড়ুন: দলীয় কর্মীর মৃত্যুতে বিজেপির ডাকা বন্‌ধের প্রভাব ফিকে, কল্যাণীতে জনজীবন স্বাভাবিকই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.