সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাঙ্গনে আবারও শ্লীলতাহানির ঘটনা ঘটল রাজ্যে৷ বুধবার যৌন হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী উচ্চ বিদ্যালয়। আটজন ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷ ক্লাসও বয়কট করে তারা৷ তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্কুলের অন্যান্য শিক্ষকরাও৷
ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলে ভাঙচুরও চালায় এদিন৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ৷ প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হলে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়৷ যদিও যৌন হেনস্তার যাবতীয় দাবি খারিজ করেছেন প্রধান শিক্ষক৷ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
মিলন মামলায় ক্ষুব্ধ হাই কোর্টের প্রধান বিচারপতি, ‘কোন আইনের বলে সিদ্ধান্ত?’, সিঙ্গল বেঞ্চকে তুলোধোনা
-
‘কমিশনের প্রতি আস্থা জরুরি’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে জ্ঞানেশ বিতর্কে মন্তব্য জোটসঙ্গী কেন্দ্রীয় মন্ত্রীর
-
‘কারচুপি’র নির্বাচনে অংশ নিচ্ছেন কেন?’ এবার বিরোধীদের ভোট বয়কটের চ্যালেঞ্জ ককরোচ পার্টির
-
বিহারে ফের মহিলাকে হেনস্তা, এক সপ্তাহে প্রকাশ্যে তিন ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
-
আরও বিপাকে টুলু, ‘পাথর সম্রাটে’র মামলা থেকে সরলেন বিচারপতি ভট্টাচার্য