সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে পুজো পুজো আমেজ প্রায় এসেই গিয়েছে৷ রবিবার, ছুটির দিন মানেই শপিংয়ে ব্যস্ত আট থেকে আশি সকলেই৷ কিন্তু তারই মাঝে উত্তরের আকাশে কালো মেঘের দাপট৷ সঙ্গে দোসর বিক্ষিপ্ত বৃষ্টি৷
[দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগেই বলা হয়েছিল, রবিবার থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা৷ সেই মতো রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং-সহ একাধিক জেলায়৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে৷ ভারী বৃষ্টিতে ভিজতে পারে সিকিমের বিভিন্ন অংশও৷ রবিবাসরীয় সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশের মুখভার৷ বৃষ্টি নিয়ে ছুটির দিনে ঘুম ভাঙে পাহাড়বাসীর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ীই সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত৷ আরও দু’দিন বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজতে পারে বলেই পূর্বাভাস আবহবিদদের৷ তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই৷
[দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]
দিঘা উপকূল থেকে স্থলভাগে প্রবেশ করা নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবারই বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যায়৷ সমুদ্র তীরবর্তী এলাকায় জারি করা হয় নিষেধাজ্ঞা৷ উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেন আবহবিদরা৷ ভরা পর্যটনের মরসুমে দিঘায় থাকা পর্যটকদের সমুদ্রে বেশি দূরে নামতে দেওয়া হয়নি৷ তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ যদিও গরম থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর৷ বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরমে হাসফাঁস করতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে৷
[রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের]
রবিবার সকালেই রোদের ঝিলিকে তাই যথেষ্টই খুশি দক্ষিণবঙ্গবাসী৷ ছুটির দিনে ইতিমধ্যেই পুজোর কেনাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট