Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Durga Puja

Durga Puja 2021: দুর্গাপুজোয় মানতে হবে এই নিয়মবিধি, জানাল নবান্ন

করোনা নিয়ে পুজোর সময় বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ২১:৪১

options
link
Durga Puja 2021: দুর্গাপুজোয় মানতে হবে এই নিয়মবিধি, জানাল নবান্ন zoom
Advertisement

মলয় কুণ্ডু: করোনা (Corona Virus) পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দুর্গাপুজোর সময় যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে। কড়াভাবে মেনে চলতে হবে কোভিড বিধি। বুধবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে করোনা নিয়ে পুজোর (Durga Puja 2021) সময় বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

করোনার প্রকোপ যেন না বাড়ে তার প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় জেলাশাসকদের। কীভাবে উৎসব পালিত হবে, সে বিষয়ে বিস্তারিত গাইডলাইনও (Guidelines) তৈরি করছে নবান্ন। দ্রুত তা রাজ্যের জেলাশাসকদের মাধ্যমে পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হবে। কী কী নিয়মের উল্লেখ থাকছে সেই গাইড লাইনে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: WB By-Election: ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওঁকে জেতান’, ভবানীপুরে মমতার সভায় এসে আহ্বান অশীতিপর বাম নেতার]

  • প্রতিটি মণ্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে।
  • বাধ্যতামূলক করতে হবে দর্শকদের মাস্ক পরা।
  • মণ্ডপ নির্মাণের ক্ষেত্রেও গতবারের মতো বিশেষ ব্যবস্থা থাকবে।
  • গতবারের মতোই তিনদিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে। যাতে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন বহু মানুষ। তাতে এক সময়ে এক জায়গায় ভিড় হবে না।
  • ব্যারিকেড করে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও করতে হবে পুজো কমিটিগুলিকে।
  • ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রেও কী ব্যবস্থা নেওয়া হবে তা পুজো কমিটিগুলিকে আগাম জানাতে হবে।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেন। নবান্ন সূত্রে খবর, এদিন সেই বক্তব্য ফের একবার জেলাশাসকদের শোনানো হয়। যেহেতু গতবারের মতো এবারও রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তাই করোনা বিধি পুজো সংগঠকরা যাতে কড়াভাবে মেনে চলেন, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক বিলি করা থেকে মণ্ডপ স্যানিটাইজ করার কাজে বিশেষ গুরুত্ব দিতে হবে পুজো কমিটিগুলিকে।

[আরও পড়ুন: West Bengal By Elections: ভোটের ফলের পর অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা! জানালেন নিজেই]

প্রশাসনের মত, এবার যেহেতু গতবারের মতো পরিস্থিত নয়, তাই বহু মানুষ ঠাকুর দেখতে বের হবেন। আগেরবারের তুলনায় বেশি ভিড় হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে উৎসবে যাতে করোনা ফের মাথাচাড়া না দেয়, সে বিষয়ে পুজো কর্তাদেরও দায়িত্ব নিতে হবে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঠিকই, কিন্তু সাদারণ মানুষ বা পুজো কমিটিগুলি সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে। তাই পুজোর যাবতীয় প্রস্তুতি জেলাশাসকদের খতিয়ে দেখার নির্দেশ মুখ্যসচিব দিয়েছেন বলে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.