অপেক্ষা ক্রমশই বাড়ছিল। দাবদাহে পুড়তে থাকা দেশে কবে ঢুকবে বর্ষা? অবশেষে হাওয়া অফিস সুখবর দিল। জানিয়ে দিল, দেশে ঢুকে পড়েছে বর্ষা। কেরলকেই বলা হয় এদেশের ‘বর্ষার দ্বার’। সেই দ্বারে পৌঁছে গিয়েছে বহু প্রতীক্ষিত ‘মনসুন’। তবে তিনদিন দেরিতে। সাধারণত ১ জুনই কেরলে মৌসুমী বায়ু এসে পৌঁছয়। এবার সে ঢুকল ৪ জুন।
এদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকেই বর্ষাকাল ধরা হয়। সেই নির্ঘণ্ট মেনেই এসে পড়েছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। আইএমডি-র পূর্বাভাস আগামী সপ্তাহে কেরলের বিভিন্ন অঞ্চলে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জানা যাচ্ছে, মোটামুটি আগামী সাতদিনের মধ্যে আরও উত্তরে গিয়ে তেলেঙ্গানায় পৌঁছবে বর্ষা। এদিকে এরই মাঝে রয়েছে এল নিনোর সতর্কতাও। এবছর এল নিনো প্রবল শক্তিশালী আকার ধারণ করতে পারে, এমনই আশঙ্কা। আর এর জেরে কেবল ভারত নয়, অন্যান্য দেশেও আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন:
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকেই বর্ষাকাল ধরা হয়। সেই নির্ঘণ্ট মেনেই এসে পড়েছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। আইএমডি-র পূর্বাভাস আগামী সপ্তাহে কেরলের বিভিন্ন অঞ্চলে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
সাধারণত মনসুন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি আরব সাগর এবং অন্যটি বঙ্গোপসাগরের উপর দিয়ে যায়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু কর্ণাটকের আরও কিছু অংশ, তামিলনাড়ুর অবশিষ্ট অংশ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম-মধ্য, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কিছু অংশেও অগ্রসর হবে।
এক্ষেত্রে প্রশ্ন উঠছেই, কবে বাংলায় প্রবেশ করবে বর্ষা? আপাতত সেই দিনক্ষণ জানাতে পারেনি হাওয়া অফিস। তবে কলকাতায় শুক্র ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টার ঝোড়ো বাতাস। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। আপাতত বর্ষার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। কেরলে তার আগমনী ধ্বনির খোঁজ মিলতেই আপাতত এরাজ্যে বর্ষার আগামনের দিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার