ট্রেনের টিকিট কনফার্ম করে দেওয়ার টোপ! তরুণীকে টেস্টশ চত্বরের একটি ঘরে নিয়ে ধর্ষণ রেলকর্মীর! তরুণীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ভালভ-ম্যানের কাজ করা রেলের এক কর্মী। রেল জানিয়েছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লা স্টেশনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও নির্যাতনের অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ওড়িশার নুয়াপাড়া জেলার বাসিন্দা। নির্যাতিতা তাঁর দুই তুতো ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিতলাগড় থেকে বেঙ্গালুরুগামী ট্রেনে ওঠার কথা ভেবেছিলেন তাঁরা। তবে ভুলবশত অন্য ট্রেনে উঠে পড়েন। চলে যান রৌরকেল্লা। সেখানে নেমে ফের বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা।
আরও পড়ুন:
কিন্তু তাঁদের কাছে কনফার্ম টিকিট ছিল না। নির্যাতিতার এক ভাই টিকিট কনফার্ম করা যায় কি না, সেই খোঁজ করতে থাকেন। তখনই স্টেশন চত্বরে থাকা ভালভম্যান কপিলেশ্বর সিং তরুণীকে কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপর একটি ঘরে নিয়ে যায় বলে দাবি। অভিযোগ সেখানে গেট বন্ধ করে তরুণীকে ধর্ষণ করে ওই রেলকর্মী। বিষয়টি কাউকে জানালে পরিণতি ভয়াবহ হতে পারে, বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ২০০০ টাকা দিয়ে মুখ বন্ধের কথাও বলা হয় বলে দাবি। কোনও রকমে ওই ঘর থেকে পালিয়ে নির্যাতিতা তাঁর খুড়তুতো ভাইদের বিষয়টি জানান। তারপরই তাঁরা জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন।
এরপরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয়, অভিযুক্ত রেলকর্মীকে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী জানিয়েছেন, ভালভ অপারেটর কপিলেশ্বর সিংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কোনও পেনশন-সংক্রান্ত সুবিধা পাবেন না। তিনি বলেন, “তদন্তের ক্ষেত্রে আমরা পুলিশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছি।” সাব-ইন্সপেক্টর কৈলাশ মুণ্ডা বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।” অভিযুক্ত ও নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির