Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Belgachia Metro station

বেলগাছিয়া স্টেশনে থমকে গেল মেট্রো! ‘আগুন আগুন’ চিৎকারে লাফ যাত্রীদের

জন্মাষ্টমীর বিকেলে মেট্রোয় আগুন আতঙ্কে কার্যত হুলুস্থুল কাণ্ড!

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:১২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:১২

options
link
বেলগাছিয়া স্টেশনে থমকে গেল মেট্রো! ‘আগুন আগুন’ চিৎকারে লাফ যাত্রীদের zoom
দক্ষিণেশ্বরগামী মেট্রো ধোঁয়ায় ভরে গেছে। নিজস্ব ছবি।
Advertisement

বেলগাছিয়া মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রেকে আচমকাই কালো ধোঁয়া দেখতে পান যাত্রীরা। চলন্ত মেট্রোতেই হুড়োহুড়ি পড়ে যায় মুহূর্তে। বেলগাছিয়া স্টেশনে মেট্রো থামতেই লাফ দেন যাত্রীরা। জন্মাষ্টমীর বিকেলে মেট্রোয় আগুন আতঙ্কে কার্যত হুলুস্থুল কাণ্ড!

শুক্রবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। দরজা বন্ধ থাকায় মুহূর্তে ধোয়ায় ভরে যায় মেট্রো রেক। যাত্রীরা বিপদ আন্দাজ করে হুড়োহুড়ি শুরু দেন মেট্রোয়। বেলগাছিয়া স্টেশনে মেট্রো থামতেই আগুন আগুন চিৎকারে মেট্রো থেকে লাফ দেন যাত্রীরা। বেলগাছিয়া স্টেশনে গোটা মেট্রো ফাঁকা হয়ে যায়। মেট্রোটিও দাঁড় করিয়ে দেওয়া হয় ওই স্টেশনে। ঘটনায় বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত ছিল। দক্ষিণেশ্বর-গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ ছিল মেট্রো। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলন্ত মেট্রোতে আচমকা ধোঁয়া এল কোথা থেকে? আগুনই বা লাগল কী করে? তা খতিয়ে দেখে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে কিছুক্ষণ পরেই ফের পরিষেবা চালু করা হয়। প্রসঙ্গত, জন্মাষ্টমী উপলক্ষে এদিন স্বাভাবিকের থেকে কম মেট্রো চলব বলে আগাম ঘোষণা করা হয়েছিল মেট্রোর তরফে। এদিন আচমকা আগুন আতঙ্কে দীর্ঘক্ষণ মেট্রো বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। তাঁদের একাংশের অভিযোগ, যাত্রী সুরক্ষায় আরও বেশি সচেতনতা অবলম্বন করা উচিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দাঁড়িয়ে পড়ে ওই মেট্রোটি। কিছুক্ষণের মধ্যে মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।  এভাবে বারংবার কেন মেট্রো বিভ্রাটে নাকাল হতে হয়, প্রশ্ন যাত্রীদের একাংশের মধ্যেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.